নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপে সেমি ফাইনালে যে ইনিংস খেলেছেন তা হয়তো গোটা জীবনে একবারই হয়। তবে জেমাইমার যা দক্ষতা তাতে আগামী দিনেও তার থেকে অনেক উপকৃত হবে ভারতীয় মহিলা দল। শুধু ম্যাচ নয় গোটা ভারতবাসীর মন জয় করেছেন তিনি। তবে এই লড়াই একে তো সহজ ছিলইনা আবার তার মধ্যে নাকি অসুস্থতা নিয়েই খেলেছেন জেমাইমা। সাজঘরে গিয়ে এই বিষয়ে জানালেন তিনি।
এক বিশেষ অসুস্থতার কথা জানালেন জেমাইমা। মুম্বইয়ের আর্দ্রতায় নাকি ভীষণই অসুস্থ হয়ে পড়েন জেমাইমা। তিনি বলেন , "ব্যাট করার সময় আমার রান যখন ৮৫-র কাছাকাছি, তখন ভীষণ ক্লান্ত লাগছিল। দীপ্তির সঙ্গে কথা বললাম। ওকে বললাম, ‘তুই তো জানিস আমার কী সমস্যা হয়। আমার সঙ্গে কথা বলতে থাক। না হলে হয়তো পারব না।’ তারপর প্রতিটি বল খেলার পর পিচের অন্য প্রান্ত থেকে দীপু আমাকে সমানে উৎসাহিত করে করছিল। সাহস দিয়েছে। শুধু তা-ই নয়, আমার একটা রানের জন্য নিজের উইকেটটাও ছুড়ে দিয়েছে। আউট হয়ে ফিরে যাওয়ার সময় আমায় বলেছিল, ‘চাপ নিস না। ম্যাচ শেষ করে আয়।"
এরপর জেমাইমা আরও বলেন , "আমার ইনিংসের জন্যই যে জয় এসেছে তা নয়। জুটি তৈরি করতে না পারলে জেতা সম্ভব হত না। বিশেষ কিছু অবদান থাকে, যেগুলো সাধারণত চোখে পড়ে না। সেগুলো ছাড়া এরকম ম্যাচ জেতা যায় না। দীপ্তি, রিচা, আমনজোতের ইনিংসগুলো ছোট হলেও আমার চাপ অনেক কমিয়ে দিয়েছিল। তার আগে হরমনপ্রীতের সঙ্গে আমার জুটিটাও দুর্দান্ত হয়েছিল। আগে অনেক বার বড় জুটি ভেঙে যাওয়ার পর আমরা হেরে গিয়েছি। দ্রুত বাকি উইকেটগুলো পড়ে গিয়েছে। এখন আমরা দল হিসাবে অনেক উন্নত হয়েছি। তাই এই সমস্যাটা উৎরে যেতে পেরেছি।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের