নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মরন বাঁচন ম্যাচে মাঠে নামে ভারত। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের সেমি ফাইনালের রাস্তা নিশ্চিত হয়ে যেত স্মৃতি মন্দানাদের। হল ঠিক তেমনই। স্মৃতি ও প্রতিকা রাওয়াল একাই কিউইদের বুঝে নিলেন। জোড়া শতরান করলেন দুই তারকা। ৫৩ রানে জয় পেয়েছে ভারত।
ব্যাটে নেমে ২১২ রানের অংশীদারিত্ব করে ওপেনিং জুটি। প্রতিকা রাওয়াল করেন ১২২। স্মৃতি মন্দানা করেন ১০৯ রান। ১৩ টি চার সহ ২ টি ছক্কা হাঁকান প্রতিকা। স্মৃতি মন্দানা ১০ টি চার সহ ৪ টি ছয় মারেন। ১১ টি চার সহ ৭৬ রান করেন জেমিমা রদ্রিগেজ। বৃষ্টি হওয়ায় ডাকওয়াথ লুইস মেথডে বিপক্ষের টার্গেট হয় ৪৪ ওভারে ৩২৫।
জবাবে রান তাড়া করতে নেমে ভারতীয় বোলিংয়ের সামনে দাপট দেখাতে ব্যর্থ নিউ জিল্যান্ড। ওপেনার বেটস ১ , প্লিমার ৩০ , কের ৪৫ করেন। কেউই ভরসাযোগ্য রান তুলতে পারেননি। অধিনায়ক সোফি ডিভাইন ৬ করে সাজঘরে ফেরেন। এরপর হ্যালিডে ৮১ রান করলেও নিউ জিল্যান্ডের হয়ে বিজয় পতাকা তুলতে ব্যর্থ। শেষের দিকে ম্যাচ যখন হাতের বাইরে সেই সুযোগে ৬৫ করেন গেজ। ভারতের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন ক্রান্তি গৌদ , রেনুকা সিং। বাকি সবাই নিয়েছেন ১ টি করে উইকেট।
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের