নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জেমাইমা রদ্রিগেজ। বিশ্বকাপের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই নাম। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয় এনে দিলেন ভারতকে। অসামান্য লড়াই করে জিতল ভারত। ৪৮.৩ ওভারেই ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে ফাইনালের টিকিট নিশ্চিত করল হরমনপ্রীতের দল। ১৩৪ বলে ১২৭ রানে অপরাজিত থেকে ভারতকে ফাইনালে তুললেন জেমাইমা। ফলস্বরূপ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। মহিলা ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় ইনিংস ম্যাচ শেষে চোখের জলে মা বাবা সহ গোটা স্টেডিয়ামের দর্শকদের ধন্যবাদ জানালেন তিনি। ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করতে নেমে অনায়াসেই ৩০০ এর গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অলআউট হয় তারা। অধিনায়ক আলিসা হেলির ক্যাচ হাতছাড়া করেন ভারতীয় নেত্রী হরমনপ্রীত কৌর। যদিও এই ভুলের মাশুল গুনতে হয়নি তাদের। ৫ রানেই ক্রান্তি গৌদের শিকার হন তিনি। এরপর দাপট দেখাতে থাকেন লিচফিল্ড। যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ এলিসে পেরি। বড় রানের অংশীদারিত্ব করেন তারা। ৭৭ রানে সাজঘরে ফেরেন পেরি। ৬ টি চার সহ ২ টি ছক্কা হাঁকান।
শতরান করেন লিচফিল্ড। দাপটের সঙ্গে ভারতীয় বোলারদের নাজেহাল করে দেন তিনি। ৯৩ বলে ১১৩ করেন তিনি। ১৭ টি চার সহ ৩ টি ছয় মারেন। এরপর বেথ মুনিকে ২৪ রানেই ফিরিয়ে দেন শ্রী চরণী। শেষের দিকে গুরুত্বপুর্ণ অর্ধ শতরান করেন অ্যাশলে গার্ডেনার। ৪ টি চার সহ ৪ টি ছয়ের সঙ্গে ৬৩ করেন। পরপর রান আউট হন গার্ডেনার , ম্যাকগ্রাথ , কিম গার্থ। ভারতের হয়ে ২ টি করে উইকেট নেন শ্রী চরণী , দীপ্তি শর্মা।
জবাবে রান তাড়া করতে নামেন প্রতিকা রাওয়ালের বিকল্প শেফালী ভার্মা। যদিও কিছুই করতে পারেননি। চার মারার পরের বলেই কিম গার্থের শিকার হন। ছন্দে থাকা স্মৃতি মন্ধানাও বাইরের বলে খোঁচা লাগাতে গিয়ে উইকেটরক্ষক হেলির হাতে ধরা দেন। ২৪ রান করেন তিনি। এরপরই অস্ট্রেলিয়ার ঘাড়ে থাবা বসাতে শুরু করেন জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। দলের পরিস্থিতি অনুযায়ী দুই প্রান্ত থেকে সিঙ্গল ডাবলসে স্কোরবোর্ডও চালু রাখেন আবার ভাল বলকে সম্মানও দেন।
অর্ধ শতরানের পরেই হাত খোলেন হরমন। দুটি ছক্কা হাঁকান। যদিও পুল মারতে গিয়ে আউট হন। অনবদ্যভাবে তার ক্যাচ তালুবন্দি করেন সাদারল্যান্ড। ১০ টি চার সহ ২ টি ছক্কার সঙ্গে ৮৯ রানে সাজঘরে ফেরেন। দ্রুত রান তুলতে গিয়েই ফেঁসে যান তিনি। তবে নিজের লক্ষ্য থেকে সরেননি জেমাইমা। শতরান করেছেন তিনি। অনেক কম রানেই তার স্ট্যাম্পিং মিস করেন হেলি।
এরপর ৮২ রানের মাথায় জেমাইমার ক্যাচ ফের ফস্কালেন হেলি। রান আউট হন দীপ্তি শর্মা। এরপর ক্যামিও ইনিংস খেলেন রিচা ঘোষ। ১৬ বলে ২৬ করেন। অন্যদিক থেকে মাটি আঁকড়ে পড়ে থাকেন জেমাইমা। শেষ সময়ে ব্যাটও চালালেন। পুরো ইনিংসে ১৪ টি চার মারেন তিনি। ৮ বলে ২ টি চারের সঙ্গে ১৫ করেন আমানজোত। তাকে। দলকে জিতিয়েই কান্নায় ভেঙে পড়লেন। গোটা দল উঠে দাড়িয়ে মাঠে দৌড় দিয়ে ধন্যবাদ জানালেন জেমাইমাকে।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন