নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দেখতে দেখতে শেষলগ্নে এসে পৌঁছেছে মহিলা বিশ্বকাপ ফাইনাল। যেখানে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত। ফাইনালে দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেছে বিসিসিআই। যেখানে জাতীয় সঙ্গীত গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সুনিধি চৌহান। এছাড়াও থাকছে নয়া চমক।
জাতীয় সঙ্গীত ছাড়াও গান গাইবেন সুনিধি। এছাড়া ফাইনালের বিরতিতে আতশবাজি, লেজ়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছে। থাকছে নৃত্যানুষ্ঠান। আতশবাজির প্রদর্শনের পরিকল্পনা করেছেন সঞ্জয় শেট্টি। ড্রোন শোয়েরও ব্যবস্থা থাকবে দর্শকদের জন্য। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কেপটাউন থেকে এসেছেন ট্যারিন ব্যাংক। সব মিলিয়ে ৩৫০ জন শিল্পী অংশ নেবেন দু’ইনিংসের বিরতির অনুষ্ঠানে। রবিবার দুপুর ৩টে থেকে শুরু হবে ফাইনাল।এই প্রথম ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব।
বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুনিধি বলেছেন, "মহিলাদের বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ অত্যন্ত সম্মানের। বিশেষ এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি। ভারত ফাইনাল খেলবে। গ্যালারি ভর্তি দর্শক। আমি নিশ্চিত দুর্দান্ত পরিবেশ থাকবে স্টেডিয়ামে। আশা করি দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের