নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। প্রকাশ্যে এল মেগা টুর্নামেন্টের থিম সং। কন্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। ভারতে বিশ্বকাপের আসর বসায় এবার বেছে নেওয়া হল বলিউড তথা টলিউডের অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষালকে।
বিশ্বকাপের থিম সংয়ের নাম ব্রিং ইট হোম। অনবদ্য এই গানে মাততে চলেছে গোটা বিশ্বকাপ। গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানেও গান গাইবেন শ্রেয়া। আইসিসির তরফে ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছেন তিনি। আগেই ক্রিকেটপ্রেমীদের মন জিতেছেন অভিনেত্রী। ফের সুরের জাদুতে মাততে চলেছে বাইশ গজ।
পাকিস্তানের তরফে আগেই জানানো হয় গুয়াহাটিতে অনুষ্ঠান হওয়ায় থাকবে না পাকিস্তান। গোটা টুর্নামেন্টের ম্যাচ শ্রীলঙ্কায় হবে ঠিকই তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে ভারতেই। সেক্ষেত্রে আসতে নারাজ পাকিস্তান। উল্লেখ্য , ভারতের প্রথম ম্যাচ ৩০ শে সেপ্টেম্বর। প্রথম সেমিফাইনাল ২৯ শে অক্টোবর। দ্বিতীয় সেমিফাইনাল ৩০ শে অক্টোবর। ফাইনাল হবে ২ রা নভেম্বর। তবে পাকিস্তান উঠলে হবে কলম্বোতে।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...