নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এভাবেও ফিরে আসা যায়। প্রত্যাবর্তন হয়তো এমনই হওয়া উচিত। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যে লড়াই ভারত করে দেখাল তা কুর্নিশ জানানোর মত। দেশের মাটি থেকে দক্ষিণ আফ্রিকাকে ট্রফি নিয়ে যেতে দিল না দীপ্তি শর্মারা। ফাইনালে ৫২ রানে জিতল ভারত। প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের স্বাদ পেল তারা। অপেক্ষা বহাল দক্ষিণ আফ্রিকার।
দুই দেশেরই সামনে ছিল প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ। তবে একজনকে হারতে হবেই। খেলার নিয়মই তাই। সেই নিয়মের মাপকাঠিতে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা। আর অন্যদিকে , নিজেদের জেদের বশে কোণঠাসা হওয়ার আগেই দুরন্ত প্রত্যাবর্তন করল ভারত। ফলস্বরূপ বিশ্বকাপের ট্রফি তুলল তারা। ম্যাচের নায়িকা দীপ্তি শর্মা। ব্যাট হাতে অর্ধ শতরান, বোলিংয়ে ৫ উইকেট। দীপ্তিশিখায় জয় পেল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে অসম্ভব সুন্দর একটি ইনিংস উপহার দেন শেফালী ভার্মা। স্মৃতি মন্দানাও ভালই ছন্দে ছিলেন তবে শতরান হাতছাড়া করেন। ৪৫ করেন স্মৃতি। ৭ টি চার সহ ২ টি ছয়ের সঙ্গে ৮৭ করেন শেফালী। এরপর জেমাইমা হরমনপ্রীত কিছুক্ষণ পিচে সময় কাটান। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ইনিংসের ধারেকাছে যেতে পারেনি তারা। জেমাইমা ২৪ , ভারতীয় অধিনায়ক ২০ করেন।
এরপর দলের হাল ধরেন দীপ্তি শর্মা। আমানজ্যোত তেমন ভরসা দিতে ব্যর্থ। মাত্র ১২ করেই সাজঘরে ফেরেন। পিচে এসে ফের একটি ছোট্ট তবে গুরুত্বপুর্ণ ইনিংস খেলেন রিচা ঘোষ। ৩ টি চার সহ ২ টি ছয়ের সঙ্গে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। গোটা বিশ্বকাপে দলের হয়ে ধারাবাহিকভাবে একইরকম ইনিংস খেলেছেন তিনি। লেগ স্টাম্পের বলটি ঠিকভাবে টাইমিং করতে না পারায় ডিপ স্কয়ার লেগে তালুবন্দি হন। রিচার এই ইনিংস , তার এই দক্ষতা বহু প্রশংসিত। দীপ্তি অপরাজিত ৫৮ রান করেন। ঝুঁকিহীন ব্যাটিং করে দলকে ৩০০ এর কাছাকাছি নিয়ে গেলেন।
জবাবে রান তাড়া করতে নেমে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ড ভারতের ঘরে নিঃশ্বাস ফেলেন। বোলারদের কালঘাম ছুটিয়ে ব্যাটিং করতে থাকেন তিনি। তাজমিন ব্রিটস ২৬ রানেই সাজঘরে ফেরেন। আনেকে বস রানের খাতা না খুলেই ফিরে যান। লুস ছোট্ট ২৫ রানের ইনিংস খেলেন। মারিজান ক্যাপ নিজের অভিজ্ঞতা দেখাতে ব্যর্থ।
এরপর সিনালো জাফতা ১৬ করেন। একের পর এক উইকেট পড়লেও একপ্রান্ত থেকে খেলছিলেন উলভার্ড। রাধা যাদবের একটি ওভারে ১৭ রান নেন দার্কসেন। এরপর শতরান পূরণ করেন প্রোটিয়া অধিনায়ক। দীপ্তি শর্মার বলে দুরন্ত ক্যাচ ধরেন আমানজ্যোত। তিনবার জাগলিং করে বহু মূল্যবান উইকেটটি তালুবন্দি করেন। তার জাগলিংয়ের সময় ধুকপুক করছিল প্রত্যেকটি ভারতীয় সমর্থকের হৃৎপিণ্ড। ব্যাস , প্রোটিয়াদের আশা সেখানেই প্রায় শেষ।
তবে শেষদিকে লড়াই চালানোর চেষ্টা করেন নাদিন ডি ক্লার্ক। যদিও লাভের লাভ হয়নি। স্ট্রাইক রাখার উদ্দেশ্যে রানচুরি করতে গিয়ে মালাবার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দীপ্তির হাতেই বল তুলে দেন ভারতীয় অধিনায়ক। শেষমেষ নাদিনের উইকেটও তুলে নেন দীপ্তি। সুন্দর ক্যাচটি ধরে ভারতীয় সমর্থকদের হাসিয়ে তুললেন হরমনপ্রীত। হরমনের ক্যাচ আর ভারতীয় সমর্থকদের উল্লাস সবটাই যেন যুগপৎ। কঠিন লড়াইয়ের মাধ্যমেই চরম তৃপ্তি পেল ভারত।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের