নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দীর্ঘ প্রায় এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মহার্ঘভাতা মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের বহুল আলোচিত এই মামলায় বড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।
রায় ঘোষণার শুরুতেই সুপ্রিম কোর্টের নির্দেশ, এখনই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। বেঞ্চ জানিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যেই এই টাকা কর্মচারীদের দিতে হবে। পাশাপাশি, এই নির্দেশ কার্যকর হয়েছে কি না, তা জানিয়ে ১৫ মে-র মধ্যে আদালতে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ।
বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ফারাক প্রায় ৪০ শতাংশ। গত কয়েক বছর ধরেই রাজ্য বাজেটের সময় ডিএ ঘোষণা করা হলেও, বকেয়া ডিএ মেটানো নিয়ে কোনও স্থায়ী সমাধান হয়নি। এদিন রাজ্য বাজেটের দিনেই ডিএ মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএ নিয়ে এই আইনি লড়াই চলছে প্রায় এক দশক ধরে। এক আদালত থেকে অন্য আদালতে ঘুরেছে মামলা, আর ততদিন ধরে দীর্ঘায়িত হয়েছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর অপেক্ষা।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, শুনানির দিন থেকে ৬ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশনামায় আদালত বলেছিল, 'ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কি না, তা এই আদালত বিবেচনা করবে। কিন্তু সেই বিবেচনার নামে সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যায় না।' তবুও রাজ্য সরকারের তরফে তখন কোনও অর্থ মেটানো হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের এই রায়কে রাজ্য সরকারি কর্মচারীরা এক বড় জয় হিসেবেই দেখছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের