নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহালয়ার পুণ্যতিথিতে রবিবার সন্ধ্যায় চেতলা অগ্রণীতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র ফিরহাদ হাকিমের পুজো মণ্ডপে পৌঁছে মমতা নিজেই প্রতিমার চোখ আঁকেন এবং প্যান্ডেলের প্রশংসা করেন।
সূত্রের খবর, মহালয়ার দিন শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার নামী প্রায় সমস্ত পুজো উদ্বোধন করে শেষ পর্যন্ত গিয়ে উদ্বোধন করেন ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী ক্লাবের পুজো। প্রতিবছরের মতন এই বছরেও তিনি প্রতিমার চক্ষুদান করেন। মণ্ডপে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' ববি যা করেছে, এবার সেরার সেরা না হয়ে যায়! প্যান্ডেল দারুণ হয়েছে।'
পাশাপশি, তিনি মজার ছলে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ' ভিড়ের কথা ছেড়ে দিন, চার দিন ধরে রান্না হয়, সবাই পাড়া প্রতিবেশী খায়।' এরপরেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে একহাত নেন। কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ' আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একনম্বর। কেন্দ্রের টাকা দেয়নি, পানীয় জলের টাকা দেয়নি। আমাদের ৯০% খরচ করেছি।'
একইসঙ্গে, পরিযায়ী শ্রমিক নিয়েও কেন্দ্রকে কথা শোনাতে ছাড়েননি মাননীয়া। তিনি বলেন, 'পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলা আমাদের মা, ভাষা আমাদের অস্মিতা। আমি সব ভাষাকেই সম্মান করি। তাহলে আমার বাংলা ভাষাকে অসম্মান করা কেন হবে? কেন ভাষার জন্য ভেদাভেদ তৈরি হবে।বাংলা আমাদের ভালোবাসা। আমি সব ভাষাকে ভালবাসি কিন্তু বাংলা নিয়ে কেউ কিছু বললে তাকে ছেড়ে কথা বলবো না।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের