নিউজ ডেস্ক - মেসি-কাণ্ডের তদন্তে দ্বিতীয়বার থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। জুতোর মালা হাতে বিক্ষোভ দেখান একদল ক্ষুব্ধ মানুষ। এই আবহেই তদন্তকারীদের মুখোমুখি হন অরূপ। ফলে মামলাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
মেসির কলকাতা সফরকে ঘিরে ওঠা বিতর্কের জেরেই এই তদন্ত। গত ১৭ মে অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। টিকিটে কালোবাজারি, প্রতারণা, চাঁদাবাজি, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি-সহ একাধিক অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে ৪ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান অরূপ।
পরে ৮ জুনের মধ্যে পুনরায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি তার বাড়িতেও নোটিস পাঠানো হয়। তবে সেদিন তিনি হাজিরা দেননি। এর মধ্যেই আগাম জামিনের জন্য বারাসত আদালতের দ্বারস্থ হন তিনি। সেখানে আবেদন খারিজ হওয়ার পর কলকাতা হাই কোর্টে যান। হাই কোর্ট জানিয়ে দেয়, তদন্ত চলবে নিয়ম মেনেই। তবে তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না অরূপ।
এরপর গত ১৮ জুন প্রথমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন তিনি। তবে সেই জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু তথ্য নিয়ে তদন্তকারীদের আরও প্রশ্ন ছিল বলে সূত্রের খবর। সেই কারণেই সোমবার ফের তাঁকে তলব করা হয়। এ দিন অরূপ থানায় পৌঁছনোর আগেই থানার বাইরে জড়ো হন একদল বিক্ষোভকারী। তাঁদের হাতে ছিল জুতোর মালা। মেসি-কাণ্ডে তাঁর ভূমিকার প্রতিবাদ জানিয়ে স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতির উপর নজর রাখতে এলাকায় মোতায়েন ছিল পুলিশ।
ঘটনা প্রসঙ্গে তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন, 'তদন্ত এখনও চলছে। আগের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। কয়েকটি বিষয়ে আরও স্পষ্ট তথ্য প্রয়োজন ছিল। সেই কারণেই তাঁকে আবার ডাকা হয়েছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে'।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের