68d028341f9e3_IMG_6976
সেপ্টেম্বর ২১, ২০২৫ রাত ১০:০১ IST

মদ্যপ অবস্থায় রাতে বাইক নিয়ে আছাড়, তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটারের হামলায় জখম ডেলিভারি বয়

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতের অন্ধকারে দুই প্রোমোটারের মদ্যপ অবস্থায় দাদাগিরি! হঠাৎ বাইক নিয়ে এসে রাস্তায় থাকা কর্তবরত ডেলিভারি বয়ের উপর ঝাঁপিয়ে পড়ে বিনা কারণে মারধর চালাতে থাকেন। মত্ত অবস্থায় দুই প্রোমোটার ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন, যার ফলে তার মাথা ফেটে গুরুতর আহত হন। ওই দুই প্রোমোটার শাসক দলের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

বেহালা  সখের  বাজার এলাকা 

সূত্রের খবর, আহত যুবকের নাম নিরুপম ভুঁই। শনিবার ডেলিভারি শেষে রাত সাড়ে দশটা নাগাদ বেহালার সখের বাজারের রাস্তা ধরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তখনই দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাইক নিয়ে আসে। তাদের রাস্তায় যাওয়ার মতো একটু জায়গা দিতে অনুরোধ করাতেই শুরু হয় মারধর। নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই প্রোমোটারের গাড়ি থেকে পড়ার উপক্রম হয়।

আহত  ডেলিভারি বয় নিরুপম ভুঁই 

 তখন ওই যুবক নিজে তাদের তুলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে গেলে উল্টে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ফলে তার মাথায়ে গুরুতর চোট লাগে। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে ডেলিভারি হাবের কর্মীরা বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন।

ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ  ডেলিভারি হাবের কর্মীদের 

প্রতক্ষদর্শীদের মতে, ঘটনা ঘটার সময় আশেপাশের ডেলিভারি হাবের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে প্রতিবাদ জানিয়ে হামলার চেষ্টা রোধ করতে চেষ্টা করেন। তবে আহত ডেলিভারি বয়কে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় ৮ টা সেলাই করা হয়েছে। বর্তমানে তার অবস্থা খানিকটা স্থিতিশীল। এরপর হরিদেব থানায় ওই দুই প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিরুপম।  অভিযুক্ত দুই প্রোমোটার নাম জয়দেব ও সৌমেন , যারা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ।

মারধরের ভাইরাল সিসিটিভি ফুটেজ 

যদিও তা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তিনি জানান, “আমার সঙ্গে তাদের কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। যদি দলের কেউ বলে তাহলেও বলব আমি তাদের চিনিনা। পুলিশকে আমি নিজে ফোন করে বিষয়টি জানিয়েছি। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।” যদিও এখনও অব্দি পুলিশি দিক থেকে অভিযুক্ত প্রোমোটার দুজনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।

প্রতক্ষদর্শী দের অভিযোগের মুখে শাসক দল 

স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা সম্প্রতি বেড়ে চলেছে। কলকাতার বিভিন্ন এলাকায় ডেলিভারি বয়রা কাজের সময় হামলার শিকার হচ্ছেন। কিছু ঘটনায় ডেলিভারি বয়দের মধ্যে কাজের বরাদ্দ নিয়ে বিরোধের কারণে সংঘর্ষও ঘটেছে। এমন পরিস্থিতি ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সহকর্মীরা দাবি করেছেন, ডেলিভারি বয়দের উপর হামলা বন্ধ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা জানান, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

আরও পড়ুন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের