নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ফলাফল প্রকাশের আগে মন্দিরে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। কয়েক ঘন্টা পর রাজ্যের ভাগ্যনির্ধারণী দিন। তার আগে শুভ মুহূর্তে ঐতিহ্যবাহী মদনমোহন বাড়িতে পূজো দিয়ে জয় নিশ্চিত করতে চাইলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই হেভিওয়েট প্রার্থী। ইষ্টদেবতার চরণে শ্রদ্ধা জানিয়ে কঠিন লড়াইয়ের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করাই ছিল তার মূল লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রচার ও দুই দফার ভোটগ্রহণের ধকল শেষে এখন সবার নজর গণনাকেন্দ্রের দিকে। সোমবার সকাল থেকেই শুরু হবে ভোট গণনা। তার আগেই রবিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মদনমোহন বাড়িতে পৌঁছান রথীন্দ্রনাথ বোস। সেখানে তিনি রীতি মেনে আরধ্য দেবতার বিশেষ পূজো ও আরাধনা সম্পন্ন করেন। নির্বাচনের ফল যাই হোক না কেন, রাজ্যের সার্বিক উন্নতি ও শান্তি বজায় রাখার জন্য তিনি বিশেষ প্রার্থনা করেছেন। প্রার্থীকে ঘিরে এদিন মন্দির চত্বরে সাধারণ ভক্ত ও অনুগামীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, এবারের নির্বাচন বাংলার ইতিহাসে এক নয়া নজির সৃষ্টি করেছে। স্ট্রং রুম পাহারা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়া- সর্বত্রই দলীয় কার্যকর্তারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। গণনাকেন্দ্রের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থায় বিজেপি নেতৃত্ব সন্তোষ প্রকাশ করেছে। দলের কর্মীদের মতে, এই নির্বাচন দেখিয়েছে যে হিংসা ছাড়াও বাংলায় ভোট হওয়া সম্ভব। কোনো মায়ের কোল খালি না হওয়া বা কোনো স্ত্রীর সিঁথির সিঁদুর না মোছার এই ইতিহাসই এবার পরিবর্তনের পথ প্রশস্ত করবে বলে তারা আশাবাদী।
রথীন্দ্রনাথ বোস জানান, ‘আমরা সনাতনী। যেকোনো শুভ কাজ করার আগে আরধ্য দেবতার চরণে মাথা নত করাই আমাদের ঐতিহ্য। ভোটের আগেও আমি আশীর্বাদ নিতে এসেছিলাম, আজও এসেছি। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই এই পূজোর আয়োজন। আশা করি, আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের এক নতুন ও উন্নত পথ চলা শুরু হবে। ঈশ্বর আমাদের যেভাবে পথ চলার নির্দেশ দেবেন, আমরা সেভাবেই মানুষের সেবায় এগিয়ে যাব। হিংসামুক্ত এই নির্বাচনই আমাদের বড় প্রাপ্তি'।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...