নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মা হওয়ার পরে জীবনের কঠিন পরিবর্তনের মুখোমুখি হতে হয় অভিনেত্রী কিয়ারা আডবাণীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব পরবর্তী মানসিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁর মতে , সন্তান জন্মের পরে নারীদের মানসিক পরিবর্তন নিয়ে সমাজে এখনও খুব কম আলোচনা হয়। সেই কারণেই এই বিষয়কে আরও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

গত বছরের জুলাই মাসে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা আডবাণী। প্রথম মাতৃত্বের অভিজ্ঞতা তাঁর জীবনে একেবারে নতুন অধ্যায় এনে দেয়। অভিনেত্রীর বলেন, মা হওয়ার পরে নিজের পরিচয়, দায়িত্ব আর অনুভূতির জগৎ অনেকটাই বদলে গেছে। সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় নিজেকেই কঠোরভাবে বিচার করতে হয়। পরে বুঝতে পারেন, নিজের মনকেও সময় দেওয়া জরুরি। প্রায় ছ’মাস সময় লেগেছিল নিজেকে মানসিক ভাবে সামলে নিতে। এখন তিনি নিজেকে আরও শান্ত করতে শিখেছেন ।

কিয়ারা আরও জানান, আগে সব সময় অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দিতেন । তবে এখন নিজের ভাবনাকেও গুরুত্ব দিতে শিখেছেন। অকারণে নিজেকে দোষারোপ না করে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছেন তিনি। মাতৃত্ব তাঁকে জীবনের অনেক নতুন শিক্ষা দিয়েছে । অন্যদিকে মা হওয়ার পরে খুব শীঘ্রই বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। Toxic: A Fairy Tale for Grown-Ups চলচ্চিত্রে তাঁকে দেখা যাবে যশের বিপরীতে।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের