নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - অরিজিৎ সিংয়ের সরল জীবনযাপন নিয়ে বরাবরই তিনি আলোচনায় থাকেন। এবার তার পরিবারের রেস্তোরাঁ ‘হেঁশেল’ নতুন করে খবরের শিরোনামে। সিং পরিবারের এই রেস্তোরাঁয় খুব কম দামে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। সম্প্রতি এটি শুরু করার আড়ালের গল্প তুলে ধরেছেন গায়কের বাবা কক্কর সিং।

জিয়াগঞ্জের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের বহু ছাত্রকে সামান্য খাবার খেয়ে দিন কাটাতে দেখেছেন তিনি। আর তারপরেই অরিজিতের বাবার মনে এই উদ্যোগের ভাবনা আসে। বিষয়টি প্রথমে পরিবারের সঙ্গে আলোচনা করেন। পরে অরিজিৎ সিংয়ের সম্মতি মেলার পর রেস্তোরাঁ চালু করা হয়। এটির লক্ষ্য হল ছাত্রসহ সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে ভালো মানের খাবার পৌঁছে দেওয়া।

রেস্তোরাঁয় এসি ও নন এসি দুই ধরনের বসার ব্যবস্থা রয়েছে। ছাত্রদের জন্য বিশেষ ভেজ থালির দাম রাখা হয়েছে মাত্র ৪০ টাকা। এছাড়া বিরিয়ানি, চিকেন, মটন, ফ্রায়েড রাইসসহ নানা পদও তুলনামূলক কম দামে পাওয়া যায়। মধ্যবিত্তের কথা ভেবেই মেনু তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কক্কর সিং।

কক্কর সিং আরও জানান, জিয়াগঞ্জে থাকলে অরিজিৎ মাঝেমধ্যেই এখান থেকে খাবার আনান। অনেক সময় কর্মীরাও জানেন না সেই খাবার কার জন্য যাচ্ছে। গায়ক মূলত খাবারের মান ঠিক আছে কি না, সেটি নিজের মতো করে যাচাই করেন। পরিবারের এই উদ্যোগ এখন স্থানীয়দের কাছেও বেশ জনপ্রিয়।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের