নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - অল্প বয়সেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী নন্দিনী সিএম। জ্বলে ওঠার আগেই নিভে গেল উজ্বল নক্ষত্র। বাড়ি থেকে নিয়মিত বিয়ে ও চাকরির চাপ আসায় কোথাও নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন। এরপরই বেঙ্গালুরুর গেস্ট হাউসে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। মাত্র ২৬ বছর বয়সে নন্দিনীর আত্মহত্যার সিদ্ধান্তে শোরগোল কন্নড় ইন্ডাস্ট্রিতে।
সূত্রের খবর , ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সেই নোটের উদ্ধৃতি দিয়ে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন অভিনেত্রী হতাশা ও ব্যক্তিগত সমস্যার সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করছিলেন। সুইসাইড নোটে নন্দিনী জানিয়েছেন, তিনি বিয়ে ও সরকারী চাকরি করতে চান না।তার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিবারের তরফে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়নি। এরপরই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নন্দিনী শেষ একটি তামিল ধারাবাহিক 'গৌরী'-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। তিনি কনক ও দুর্গা- ডবল রোলে অভিনয় করেছিলেন। 'ভাগ্যের ফের বোধহয় একেই বলে', শোতে সম্প্রতি একটি দৃশ্য প্রদর্শিত হয়েছিল যেখানে তাঁর চরিত্রটি বিষ খেয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল নন্দিনীর সিরিয়ালের সেই দৃশ্য।
নন্দিনী কন্নড় টেলিভিশনে পার্শ্ব চরিত্রে কাজ করে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন যেমন জীভা হুভাগিড়ে, সংঘর্ষ, মধুমাগালু এবং নীনাদে না। পরিবারের সঙ্গে সংঘাতের জেরে। কেন এই সিদ্ধান্ত , কেনই বা পারিবারিক চাপ আসছিল তার দিকে সবটা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের