নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেশ কিছুদিন আগেই অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছিলেন আমির খান। ছাদ থেকে ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে অনুরাগীদের প্রতি ভালবাসা উজাড় করে দেওয়া সবটাই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার নেটপাড়ায় ভাইরাল হল আরও একটি বিশেষ মুহূর্ত। আমিরের নতুন কীর্তি দেখে একেবারে মুগ্ধ নেটিজেনরা।
সারা বিশ্বে অরিজিতের অগণিত ভক্ত ছড়িয়ে থাকলেও তিনি মাটির মানুষ। সেই নাটির মানুষের ঘরে নিজেকে ভিন্নরূপে মানিয়ে নিলেন বলি অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল অরিজিতের বাড়িতে মাটিতে ভাত খেতে বসেছেন বলি তারকা। একেবারেই অস্বস্তিতে মনে হয়নি তাকে। স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিষয়টি উপভোগ করছিলেন তিনি। তাকে ভাত বেড়ে দিয়েছেন গায়ক নিজে। এমনকি চা পরিবেশন করলেন। এরপর মেঝেয় বসে বলিউড তারকার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডাও দিতে দেখা গেছে আমির খানকে।
আমির অরিজিতের বাড়িতে যাওয়ার পর প্রথমে মনে হয়েছিল তাকে গানের জগতে ফেরানোর জন্য অনুরোধ করতেই এই উদ্যোগ বলি তারকার। যদিও এরপর জানা যায় , আমির প্রযোজিত ‘এক দিন’ সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। যদিও মিস্টার পারফেকশনিস্ট এক্ষেত্রে প্রযোজকের আসনে। তবে মুখ্য ভূমিকায় রয়েছেন আমিরের পুত্র জুনেইদ খান ও সাই পল্লবী।
আমির খান প্রোডাকশনস-এর তরফে প্রকাশ্যে আনা ভিডিওয় দেখা গেল , প্রযোজক আমিরের পাশে বসে মন দিয়ে অরিজিৎকে কাজ বুঝে নিতে। আবার কখনও বা ছবির জন্য রেকর্ডিং স্টুডিওয় গান গাইতে। কাজের পাশাপাশি অবসরও বেশ ভালই কাটিয়েছেন বলিউড তারকারা। শুধু মেঝেতে বসে ভাত খাওয়াই নয় একসঙ্গে ঘুড়ির মাঞ্জা-লাটাই প্রস্তুত করেছেন। আবার কখনও একসঙ্গে জিয়াগঞ্জের অলি গলিতেও ঘুরেছেন আমির অরিজিৎ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের