নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - ভারত সফর থেকে ফিরেই বিরাট দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি। পথ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বোন মারিয়া সল। কিছুদিন পরই মারিয়ার বিয়ের কথা ছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ জুলিয়ান আরেলানোর সঙ্গে। দুর্ঘটনার কবলে পড়ায় আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল তার বিয়ে।
সূত্রের খবর , মায়মিতে দুর্ঘটনার শিকার হয়েছেন মারিয়া। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মারেন মারিয়া। তার গোড়ালি ও কব্জির হাড় ভেঙে গিয়েছে। চোট পেয়েছেন মেরুদণ্ডেও। শরীরের কিছু অংশ পুড়েও গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মারিয়া। যদিও এখন অনেকটাই সুস্থ। তবে পুরোপুরি সুস্থ হতে অনেকটাই সময় লাগবে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের।
উল্লেখ্য , আগামী ৩রা জানুয়ারি মারিয়ার বিয়ের কথা ছিল জুলিয়ানের সঙ্গে। আর্জেন্টিনার রোজারিয়োয় ঠিক করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে থাকার কথা ছিল মেসিরও। জুলিয়ান মায়ামির সঙ্গে যুক্ত হলেও ছোটবেলায় থাকতেন রোজারিয়োয়। তখন থেকেই মারিয়ার সঙ্গে তার প্রেম। তবে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে তাদের।
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের