নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে মানুষের সরাসরি মতামতকে গুরুত্ব দিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। নির্বাচনী সংকল্পপত্র তৈরির আগে সাধারণ মানুষের সমস্যা ও চাহিদা জানতে রাজ্যের কোণায় কোণায় পৌঁছনোর উদ্যোগ নিল গেরুয়া শিবির। মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সরাসরি নথিভুক্ত করে নির্বাচনী সংকল্পপত্র তৈরি করতে রাজ্য বিজেপির এই উদ্যোগ।
বাংলার বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কিছুদিন। এই পরিস্থিতিতে নির্বাচনী ইস্তাহার তৈরিকে ঘিরে নতুন কৌশল নিল রাজ্য বিজেপি। শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানালেন, সাধারণ মানুষের পরামর্শ নিয়েই তৈরি হবে দলের নির্বাচনী সংকল্পপত্র। এই লক্ষ্যে রাজ্যজুড়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার থেকে আগামী ১৮ তারিখ পর্যন্ত রাজ্যের প্রায় ১০০০টি জায়গায় রাখা হবে ড্রপ বক্স, যেখানে মানুষ তাদের মতামত ও সমস্যার কথা লিখে জানাতে পারবেন। পাশাপাশি, একটি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে - ৯৭২৭২৯৪২৯৪, যেখানে ফোন করে পরামর্শ দেওয়া যাবে। এছাড়াও কিউআর কোড স্ক্যান করে বিজেপির ওয়েবসাইটে গিয়ে কিংবা নির্দিষ্ট ই-মেল আইডির মাধ্যমেও মতামত জানানো যাবে।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছনোই তাদের লক্ষ্য। শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে কী কী প্রয়োজন, তা জানতে শিল্পপতিদের কাছ থেকেও পরামর্শ চাওয়া হবে। এই উদ্দেশ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের কাছে প্রায় ১০ হাজার চিঠিও পাঠানো হচ্ছে। ফেব্রুয়ারির শেষে মানুষের কাছে সংকল্পপত্র নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের