নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সকাল সকাল নিজের বুথে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে নিজের গণতান্ত্রিক অধিকার পালন করেন তিনি। ভোটদানের পর এলাকার সামগ্রিক পরিস্থিতি ও রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই বিজেপি নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের ৮৭/১৫ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের ভিড় নজর কেড়েছে। গণতন্ত্রের এই উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ছবি ধরা পড়েছে। নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন নিজের এলাকায় ভোট দেওয়ার পর বিভিন্ন বুথ পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন জগন্নাথ সরকার।
জগন্নাথ সরকার জানান, 'এখানে রাজনৈতিক কোনো সমস্যা নেই বললেই চলে। নির্বাচন কমিশন মানুষের নিরাপত্তার জন্য যে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। এখনও পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে চাপড়ায় আমাদের এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে এবার ভোট দেওয়ার উৎসাহ অনেক বেশি। ভবিষ্যতে পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ না হয়, তার জন্য মানুষের মধ্যে চেতনার উদয় হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের