নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। আর এই আবহে পুরো দমে সংগঠন চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। কোচবিহারের মাটি থেকে এবার দিলীপের সাফ ঘোষণা, ' ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারের সবকটি আসনেই জিতবে বিজেপি।'
লোকসভা নির্বাচনে কোচবিহারে ধাক্কা খেয়েছে বিজেপি। তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই হারের ক্ষত মেরামত করে বিধানসভায় জমি উদ্ধার করাই এবার গেরুয়া শিবিরের মূল লক্ষ্য। অমিত শাহের কলকাতা সফরের পর ফের সক্রিয় হয়ে ওঠা দিলীপ ঘোষ কার্যত সেই বার্তাই দিলেন কোচবিহারের কর্মীদের উদ্দেশ্যে।
চায়ের দোকানে বসে কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কোচবিহারের মানুষ এবার পুরোটা বদলে দেবে। সব কটা আসনে জিতবে বিজেপি।' তার দাবি, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়েই কোচবিহারে বিজেপির উত্থান হয়েছে। বিধানসভা ও লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত স্তরেও বিজেপি সাফল্য পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তার দাবি, ' কোচবিহারের মানুষ গতবার কিছুটা করেছিলেন, এবারে পুরোটা পাল্টে দেবেন। সমস্ত এমএলএ সিট আমরা জিতব।' দলীয় কর্মীদের মনোবল বাড়াতে তিনি আরও বলেন, 'আমি পথেই ছিলাম, পথেই আছি। কোচবিহারের কর্মীরা লড়াই করছে। আমি পাশে আছি।'
পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি। আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় আধিকারিকদের যাওয়ার প্রসঙ্গ তুলে দিলীপের মন্তব্য, 'পশ্চিম বাংলায় কোনও কিছুই সুরক্ষিত নেই। মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে আনলেন। তৃণমূল নেত্রী হিসাবে তার রাজনৈতিক দায় থাকতে পারে, কিন্তু সরকারি আধিকারিকরা সেখানে গেলেন কেন?'
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন