নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - গত ৪ ঠা জুন আরসিবির বিজয় উৎসবের দুর্ঘটনার ৮৪ দিনের মাথায় নীরবতা ভাঙ্গে বিরাট কোহলির দল। সমর্থকদের উদ্দেশ্যে আরসিবি কেয়ার্স নামে এক সংস্থার ঘোষণা করে তারা। এর ঠিক দু'দিন বাদে নিহতদের পরিবারের উদ্দেশ্যে অর্থমূল্যের ঘোষণা করল ২০২৫ আইপিএল বিজয়ীরা।
শনিবার আইপিএল বিবৃতিতে লিখেছে , "৪ঠা জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙেছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তাঁরা আমাদেরই অংশ ছিলেন। এঁরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় সহ আমাদের দলকে বিশেষ করে তোলেন। তাঁদের অনুপস্থিতি আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। তাদের রেখে যাওয়া শূন্যস্থান কোনওভাবেই পূরণ করতে পারব না। তবে প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সাথে, আরসিবি তাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে সাহায্য করেছে। কেবল আর্থিক সাহায্য হিসেবে নয়, বরং করুণা, ঐক্য সহ চলমান যত্নের প্রতিশ্রুতি হিসেবে এই উদ্যোগ।"
বৃহস্পতিবার বেঙ্গালুরু তাদের বিবৃতিতে আরসিবি কেয়ার্স নিয়ে বিবৃতিতে বলে, "স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্থবহ পদক্ষেপের জন্য এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। প্রতিটি পদক্ষেপই ভক্তদের অনুভূতি, প্রত্যাশা সহ প্রাপ্যতা প্রতিফলিত করবে। আরসিবি কেয়ার্স সম্পর্কে আরও বিস্তারিত শীঘ্রই জানানো হবে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের