নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মাঝরাতের নীরবতা ভেঙে কেঁপে উঠল কুলপি। তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘিরে ছড়াল আতঙ্ক ও উত্তেজনা। উড়ে গেল গ্যারাজের ছাউনি, ভেঙে চুরমার গাড়ির কাচ। ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে কুলপির ছামনাবুনি গ্রামে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের বাড়ির গ্যারাজে রাখা গাড়িতে শুক্রবার গভীর রাতে আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। ছুটে এসে দেখা যায়, গাড়ির কাচ ভেঙে পড়ে আছে, গ্যারাজের অ্যাসবেস্টসের ছাউনি উড়ে গেছে। রাতেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে। তৃণমূল নেতা কুতুবুদ্দিন পাইকের অভিযোগ, এই ঘটনা নতুন কোনো ঘটনা নয়। এটি কোনও দুর্ঘটনা নয় পরিকল্পিত হামলা।
তৃণমূল নেতার আরও অভিযোগ, এর নেপথ্যে রয়েছে আইএসএফ। এর আগেও তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং তখনও আইএসএফের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। যদিও জেলা আইএসএফ সম্পাদক বাহাউদ্দিন মোল্লার দাবি, ' ২৬এর নির্বাচনের আগে তৃণমূল যে বোমা মজুত করছিল এটাই তার প্রমাণ। বোমা দিয়ে ওরা নির্বাচনটা সঠিকভাবে করতে দিত না। এর আগেও একাধিক বার বলা হয়েছিল প্রশাসনকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরেও যদি প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে আইএসএফ চুপচাপ বসে থাকবে না।'
ঘটনা প্রসঙ্গ কুলপির তৃণমূল বিধায়ক যগোরঞ্জন হালদার বলেন, ' এই বিষয়ে এখনও কিছু জানা নেই। খোঁজ নিয়ে তারপরেই বলা যাবে। তবে কুতুবুদ্দিন পাইক বুথ সভাপতি বলে জানা ছিল না। আগে সম্পন্ন ঘটনার খোঁজ নিয়ে তারপরেই কিছু বলা যাবে।'
ঘটনায় শাসক দলকে নিশানা করেছে গেরুয়া শিবিরও। বিজেপি নেতা অশোক পুরকাইত বলেন, ' নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের মূল অস্ত্র সন্ত্রাসবাদ ও ভোট চুরি তার জন্যই তৃণমূল নেতাদের বাড়িতে বোমা মজুত করা হচ্ছে। আগামী নির্বাচনে তৃণমূল যে এলাকা থেকে বিদায় নেবে সেটা আগে থেকেই বুঝে গেছে তাই এখন বিজেপি আইএসএফকে নিশানা করছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের