নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের অন্যতম ব্যস্ত রাস্তা মা উড়ালপুলে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে বেপরোয়া গতির একটি চারচাকার ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার সকালে রুবি - চিংড়িঘাটার মধ্যবর্তী মা ফ্লাইওভারের পার্ক সার্কাস লেনে দুর্ঘটনাটি ঘটে। অত্যধিক গতিতে আসা একটি চারচাকা গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আচমকাই অন্য লেনে ঢুকে পড়ে। এরপরেই চারচাকা গাড়িটি একের পর এক গাড়িকে ধাক্কা দেয়। শেষ পর্যন্ত একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হলে বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী।
আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ট্রমা কেয়ারে চিকিৎসাধীন আহত বাইক আরোহী। ঘটনার পর থেকেই ঘাতক গাড়ির চালক পলাতক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতির জন্যই এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুলে এই ধরনের বেপরোয়া গতি ফের একবার পথ নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের