নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। চিকিৎসক দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে চালু হল নতুন ‘জননী’ পোর্টাল। প্রশাসনের দাবি, গর্ভাবস্থা থেকে প্রসব এবং নবজাতকের চিকিৎসা সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় এনে সময়মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই ডিজিটাল উদ্যোগ।
বুধবার চিকিৎসক দিবসে স্বাস্থ্য দফতরের তরফে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ‘জননী’ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারি হাসপাতালগুলিতে প্রসূতি মা ও নবজাতকদের জন্য বিশেষ নজরদারি এবং পরিষেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।
শুধু জননী পোর্টালই নয়, এদিন স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতিশীল করতে ২০০টি নতুন অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করা হয়। পাশাপাশি নি-ক্ষয়মিত্র কর্মসূচিতে বিশেষ অবদানের জন্য বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ও পীযূষ কানুরিয়ার হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, কেন্দ্রের নতুন ‘স্বাস্থ্য ভারত’ ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গেও ধাপে ধাপে সংযুক্ত করা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প।
এই অভিন্ন প্ল্যাটফর্মে জননী, নন-কমিউনিকেবল ডিজিজ (NCD), ইউ-উইন টিকাকরণ, নি-ক্ষয়, এসডিডি এবং প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রাম-সহ একাধিক প্রকল্পের তথ্য এক জায়গায় পাওয়া যাবে। ভবিষ্যতে প্রায় ২২টি স্বাস্থ্য প্রকল্প এই প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যেই জননী পোর্টালের সূচনা বলে মনে করছে প্রশাসন।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের