নিজস্ব প্রতিনিধি , হুগলী - তারকেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির তলায় চাপা পড়ে মৃত্যু তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পলাতক লরির চালক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে চাঁপাডাঙ্গা এলাকায়।

সূত্রের খবর , ঘটনাটি তারকেশরের চাঁপাডাঙ্গা এলাকার। নিজের বাড়ি থেকে স্বামীর সঙ্গে বাইকে চেপে ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন বন্দনা মাইতি। হঠাৎই পিছন থেকে একটি লরি এসে বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার বামদিকে ছিটকে পড়ে যান স্বামী। ডান দিকে রাস্তার ওপরে পড়েন বন্দনা। লরিটি তার ওপর দিয়ে চলে যাওয়ায় পঞ্চায়েত সদস্যার মাথায় গুরুতর আঘাত লাগে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগে দীর্ঘ কয়েকবছর ধরে কর্মাধ্যক্ষ ছিলেন বন্দনা মাইতি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পলাতক গাড়ির চালককে খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এছাড়া গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তারকেশ্বর পুলিশ।
তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহ রায় জানিয়েছেন , "দুর্ঘটনা তো আর বলে আসেনা। ওরা ডাক্তার দেখাবে বলে বাড়ি থেকে বেরিয়ে চাপাডাঙ্গা মোড় পার করে যাচ্ছিল। সেইসময় লরি এমনভাবে ধাক্কা মারে যে বন্দনা মাইতি রাস্তায় পড়ে যান। তার মাথার ওপর দিয়ে লরি চলে যায়। হাতেও গুরুতর আঘাত পেয়েছিলেন উনি। ভীষণই ছটফট করছিলেন। এতটাই আঘাত লেগেছিল যে বাঁচানো যায়নি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক , দুঃখজনক।"
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন