6953ddb7c3ef0_1735358507_1712645981_local (1)
ডিসেম্বর ৩০, ২০২৫ বিকাল ০৭:৪২ IST

লোকাল যাত্রীদের জন্য সুখবর , নতুন বছরে পূর্ব রেলে কার্যকর হচ্ছে নয়া সময়সূচি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন বছরে যাত্রীদের জন্য স্বস্তির খবর। পূর্ব রেলে আসছে নয়া সময়সূচি। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের টাইম টেবিলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। ১ লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই নতুন সময়সূচি। যার মূল লক্ষ্য ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বাড়ানো এবং যাত্রী পরিষেবাকে আরও উন্নত করা।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন টাইম টেবিল অনুযায়ী ট্রেনের যাত্রার সময় কমিয়ে আরও কার্যকরভাবে পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, এতে ভবিষ্যতে একই রুটে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে। শুধু সময়সূচিতেই নয়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক লোকাল ও মেমু ট্রেনের যাত্রাপথও সম্প্রসারিত করা হয়েছে। নতুন বছর থেকে ছয় জোড়া হাওড়া–আরামবাগ–হাওড়া ইএমইউ লোকাল গোঘাটা পর্যন্ত চলবে। পাশাপাশি দুজোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ইএমইউ লোকাল গোঘাটে দাঁড়াবে। চার জোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকালের যাত্রাপথ গোঘাটা পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিয়ালদহ ডিভিশনেও একাধিক পরিবর্তন এসেছে। শিয়ালদহ–রানাঘাট ইএমইউ লোকাল (৩১৬৩৫) এবার শান্তিপুর পর্যন্ত চলবে। বি. বা.দি বাগ –বারাকপুর ইএমইউ লোকাল (৩০১১৩) ও বারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকালের যাত্রাপথ বাড়িয়ে কল্যাণী পর্যন্ত করা হয়েছে। এছাড়া, বর্ধমান–তিনপাহাড় মেমু ট্রেনের দু জোড়া সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

এছাড়াও ছয়টি ট্রেনের চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে। হাসনাবাদ–বারাসাত–হাসনাবাদ ইএমইউ লোকাল। যা আগে সপ্তাহে ছয় দিন চলত, নতুন সময়সূচি অনুযায়ী এবার থেকে প্রতিদিন চলবে। অন্যদিকে, শিয়ালদহ–ব্যারাকপুর ও বারাকপুর– বি.বা.দি. বাগ রুটের কয়েকটি ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন চলবে। পূর্ব রেলের তথ্য অনুযায়ী, মোট ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ২০৩টি ইএমইউ, মেমু, ডেমু ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে সংশোধন আনা হয়েছে।

আরও পড়ুন

৭২ ঘণ্টা পর মিলল দময়ন্তীর খোঁজ! স্বস্তির নিঃশ্বাস পরিবারে
জুলাই ১৮, ২০২৬

রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার জেলা স্তরের রাইফেল শুটার, নিখোঁজ রহস্য খতিয়ে দেখছে পুলিশ

জোড়াফুলের মালিকানা নিয়ে টানটান উত্তেজনা, কমিশনের শুনানির অপেক্ষায় দুই পক্ষ
জুলাই ১৭, ২০২৬

আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

বুদ্ধদেবের বাড়িতে ফিরল নিরাপত্তা, শুভেন্দুকে প্রকাশ্যে ধন্যবাদ মীরা ভট্টাচার্যের
জুলাই ১৭, ২০২৬

বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার

ছুটির দিনেও অফিসে হাজিরা বাধ্যতামূলক! কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের
জুলাই ১৭, ২০২৬

প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে

কসবার ত্রাস সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডির চার্জশিট , ৩৮ কোটির জমি দুর্নীতির অভিযোগ
জুলাই ১৭, ২০২৬

১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি

অভিষেকই তৃণমূলের সর্বনাশের কারণ , বিস্ফোরক অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়
জুলাই ১৭, ২০২৬

রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে

শরীর ওদিকে মন এদিকে , কালীঘাট তৃণমূলের ধর্নায় মদনের উপস্থিতিতে খোঁচা কুণালের
জুলাই ১৭, ২০২৬

কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক

একুশের আগে কালীঘাট শিবিরে বড় ধাক্কা , আসল তৃণমূলে যোগ বিশ্বজিৎ - তাপসের
জুলাই ১৭, ২০২৬

একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে

বিজেপিতে তৃণমূলীকরণ হবে না , কোয়েলকে ঘিরে জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা শমীকের
জুলাই ১৭, ২০২৬

কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

সোনম ওয়াংচুকের অনশন সমর্থনে বিধানসভায় ধর্না, কেন্দ্রকে তীব্র আক্রমণ কালীঘাট তৃণমূলের
জুলাই ১৭, ২০২৬

সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের

দুর্নীতিতে জিরো টলারেন্সের নজির , ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
জুলাই ১৭, ২০২৬

গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে

অন্তরালে ব্রাত্য বসু, শিবির বদলের জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি
জুলাই ১৭, ২০২৬

শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু

যাদের যাওয়ার ২১শে জুলাইয়ের আগে লোটাকম্বল নিয়ে চলে যান , কড়া হুঁশিয়ারি মমতার
জুলাই ১৬, ২০২৬

দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

২১শে জুলাইয়ের আগেই মমতার সঙ্গ ত্যাগ মণীশ গুপ্তের , শুভেন্দুর প্রশংসাকে ঘিরে জোর জল্পনা
জুলাই ১৬, ২০২৬

মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গের কিছু জেলা যেন বাংলাদেশ! , খুঁটিপুজোর মঞ্চ থেকে বিস্ফোরক শমীক ভট্টাচার্য
জুলাই ১৬, ২০২৬

কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের