নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বার্তায় জানিয়ে দিলেন, ' তৃণমূল বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না।’
সূত্রের খবর, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে মমতা দাবি করেন, বিজেপি গরিব মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। কিন্তু তৃণমূল সেই অধিকার রক্ষার জন্য লড়াই করছে। তিনি বলেন, ' আমরা গরিবদের হৃদয়ে স্থান দিই। কোনো রকম কোনো জাত পাত আমরা মানি না। আপনারা গরিবের অধিকার কেড়ে নেন। গরীব আমাদের দুর্বলতা নয়।'
একইসঙ্গে, নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেন, ' আপনার পরিবারের কতজন IAS - IPS অফিসার আছে চারিদিকে। নিজেদের পরিবারের লোকজনকে কাজে লাগিয়েছেন। এখন আমাদের এখানে এসে ললিপপ চালাচ্ছেন। মনে রাখবেন আপনারা ১ হলে আমরা ১০০। বিনা যুদ্ধে ১ ইঞ্চি জমি ছাড়িনি, ছাড়বো না।'
এদিন, মুখ্যমন্ত্রীর গলায় ২৬ এর নির্বাচনের ভবিষ্যৎবাণীও শিনা গেছে। তিনি বলেন, ' তৃণমূল দল কারোর সাহায্য ছাড়াই গড়ে উঠেছে। আমরা মানুষের উন্নয়ন করি আর আগামীতেও করব। ২৬ এর নির্বাচনেও আমাদের আসন আরও বাড়বে। কারণ আপনারা মানুষের অধিকারের বিসর্জন দেন। তাদের অধিকার ছিনিয়ে নেন।'
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন