নিজস্ব প্রতিনিধি , ত্রিপুরা - অবশেষে চারহাত এক হল বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার। উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি রাজকীয় প্যালেসে গাঁটছড়া বাঁধলেন তারকা যুগল। তেলুগু রীতিতে বিয়ের পরে এবার কর্নাটকের কোডাভা নিয়মানুসারে গাঁটছড়া বাঁধলেন দু'জন। খবর ছড়াতেই উচ্ছ্বসিত অনুরাগী মহল।
বিবাহ সম্পন্ন হতেই সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী। দীর্ঘ সেই পোস্টের শুরুতেই লেখা, "আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার স্বামীর।" এরপর লেখা , "মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসা কেমন হয় তা শিখিয়েছে। মানুষটি আমাকে দেখিয়েছে শান্তিতে কেমন করে থাকা যায়। মানুষটি আমাকে প্রতিদিন বলেছে যে বড় স্বপ্ন দেখাই ঠিক ও ক্রমাগত বলে গিয়েছে। আমি যা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম।"
এরপর অভিনেত্রী আরও লিখেছেন , "এই মানুষটি আমাকে কখনও এমনভাবে নাচতে বাধা দেয়নি যেন কেউ দেখছেই না… মানুষটি আমাকে বুঝিয়েছে বন্ধুদের সঙ্গে বেড়ানোই সবচেয়ে সেরা অভিজ্ঞতা। বিশ্বাস করো আমি এই মানুষটার উপর একটা বই লিখতে পারি। আমি সেই নারী হতে পেরেছি যা আমি সব সময় হতে চেয়েছি। আমি সত্যিই আশীর্বাদধন্য।" অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা যুগলের অনুরাগীরা।
উল্লেখ্য , তিনদিন আগে থেকেই উদয়পুরে শুরু হয়েছে অতিথি আপ্যায়ন। এই রাজকীয় বিয়ের মেনুতে থাকছে দক্ষিণী খাবার। নিমন্ত্রিত প্রায় ১০০ তারকা। ওয়েলকাম ড্রিংকে থাকছে নারকেল জল। ভূরিভোজ হবে কলাপাতায়। থাকবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের নানা সুস্বাদু খাবার। থাকছে হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু যা মূলত দক্ষিণ ভারতীয় স্বাদের এক ধরণের ডাল এবং অবশ্যই কিমা সামোসা। আবার রশ্মিকা যেহুতু কর্নাটকের মেয়ে তাই কুর্গ অর্থাৎ কোডাগু ছোঁয়ায় কদম্বুটু ও পান্ডি কারি ও শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টি।
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের