নিজস্ব প্রতিনিধি , ধূপগুড়ি - মহিলা সমিতির হাত ধরে দুর্গাপুজোর পরিচালনা নতুন নয়। এই বছরও বহু জায়গায় মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে দুর্গাপুজো। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রামাঞ্চল ঝার আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে এবার বিশেষ থিম। মহামায়া সর্বজনীন দুর্গোৎসবের এবার থিম রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প।
এবার ১৩ বছরে পদার্পণ করল এই পুজো। আলোকসজ্জা সহ সাবেকিআনায় বিশ্বাস না করে এবার রাজ্য সরকারের প্রকল্পকে তুলে ধরলেন তারা। নারিশক্তিকে তুলে ধরতে চেনা ছকের বাইরে গিয়ে দর্শকদের উদ্যেশ্যে বিশেষ নিবেদন করতে চাইছেন তারা। সংসারের কাজকর্ম সামলে ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন গ্রামের মহিলারা। রাজ্য সরকারের কাছে আর্থিক সহায়তাও চাইছেন তারা। গ্রামের মহিলা প্রধান সোনা বালা রায়ের নেতৃত্বে মোট ৩০ জন মহিলা এই পুজোর দায়িত্ব নেন। গ্রামের পুরুষরাও এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন।
গ্রামের প্রধান সোনা বালা রায় বলেছেন, "মাঝে আর্থিক সমস্যার জন্য পুজো বন্ধ হয়ে গেলেও আমরা মহিলারা এই উদ্যোগ নিয়েছি। নার শক্তির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চাই।।আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন নারী। তাই ওনার পথ অনুসরণ করে আমরা নারী শক্তিকে তুলে ধরতে চাই। সংসারের কাজ সামলেও পুজোকে সফল করে তুলতে চাই। আমাদের কমিটিতে মোট ৩০০ জন মহিলা আছেন। সকলেই প্রচণ্ড খাটছেন। আগেও আর্থিক সহায়তার জন্য আবেদন করেছি। এই বছরও করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নারী শক্তির সঠিক বার্তা দিয়ে পুজোকে সাফল্যমন্ডিত করে তোলা।"
স্থানীয় বাসিন্দা বীরেন রায় বলেছেন, "এবার ১৩ বছরে পদার্পণ করল এই পুজো। গ্রামের বাচ্চারা পুজোর আনন্দ উপভোগ করতে পারেনি মাঝে ৩ বছর। আর্থিক সমস্যার জন্য পুরুষরা পুজোই বন্ধ করে দেয়। তবে মহিলারা আবার তাদের লক্ষী ভান্ডারের টাকা দিয়ে পুজো শুরু করেছেন। খুব ভাল উদ্যোগ। আমরা সকলেই পাশে আছি। বাকি টাকা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা হচ্ছে। এছাড়া আর্থিক সহায়তার জন্য আবেদনও করা হয়েছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের