নিজস্ব প্রতিনিধি , হুগলী - লাগাতার ট্রেন দেরিতে চলার প্রতিবাদে স্টেশন ম্যানেজারের ঘরে ঢুকে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। মঙ্গলবার তারকেশ্বর স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যদিও রেল কর্তৃপক্ষের তরফে সমস্যা সমাধানের আশ্বাস মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , আপ তারকেশ্বর লোকাল ভোর ৫টা ১৫ মিনিটে শেওড়াফুলি ছেড়ে ৬টা ৫ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা। কিন্তু দীর্ঘদিন ধরে তা নির্ধারিত সময়ে চলাচল করছে না। ফলস্বরূপ ডাউন লাইনে হাওড়ামুখী বহু কর্মরত যাত্রী প্রতিদিন নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছতে ব্যর্থ হচ্ছেন। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়ালে এদিন ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

বিক্ষোভকারী যাত্রী অনিরুদ্ধ ঘোষ জানান, 'এটা একদিনের সমস্যা নয়, প্রায় রোজই একই পরিস্থিতির শিকার হচ্ছি। সকালে গুরুত্বপূর্ণ সময় যাতায়াত ব্যাহত হচ্ছে। এর ফলে পরিবার, চাকরি সবকিছুর উপর প্রভাব পড়ছে। না পারছি সময়মতো কাজে যেতে, না পারছি বাড়ি ফিরতে। খুব শীঘ্রই এই সমস্যার স্থায়ী সমাধান চাই'।
অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানান, 'বর্তমানে শীতকালীন পরিবেশ ও ঘন কুয়াশার কারণে সিগন্যাল স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সেই কারণে চলাচলে বিলম্ব ঘটছে। এই পরিস্থিতির পিছনে কোনও ইচ্ছাকৃত গাফিলতির ভূমিকা নেই। সমস্যাটি কিছুদিন স্থায়ী হতে পারে'।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের