নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - লা লিগায় জয়ের সারণিতে অব্যাহত রিয়াল মাদ্রিদ। ভিলারিয়ালের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়ে লিগ টেবিলের একেবারে শীর্ষস্থানে জ্বলজ্বল করছেন কিলিয়ান এমবাপেরা। এদিনও দুরন্ত ফুটবল খেলেছেন তিনি।তবে বহুদিন বাদে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান ভিনিসিয়স জুনিয়র।
ম্যাচে দাপট রাখা কাকে বলে , তা এদিন বুঝিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। তবুও প্রথমার্ধে কোনো গোলের ঠিকানা খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধে গিয়ে প্রথম গোলটি করেন ভিনিসিয়স। বাঁদিক থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উঠে বক্সের কঠিন অ্যাঙ্গেল থেকে শট নেন। শটটি ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষকের ডানদিক থেকে জালে জড়িয়ে যায়।
এরপর ৬৮ মিনিটের মাথায় ভিনিকে বক্সের মধ্যে ফাউল করেন বিপক্ষ ডিফেন্ডার। এমবাপে থাকলেও পেনাল্টি নেন ভিনি। কোনো ভুল না করেই দলের ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার। ৭৩ মিনিটের মাথায় গোল শোধ করেন ভিলারিয়ালের মিকাউতাডজে। এরপর ৭৭ মিনিটের মাথায় ভিনিকে অবৈধ ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যান মরিনহো। ৮১ মিনিটে তৃতীয় গোলটি করেন এমবাপে। এই জয়ের পর ৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের