নিজস্ব প্রতিনিধি , অভিয়েডো - রিয়াল প্রেমীদের জন্য সুখবর। এমবাপের দুরন্ত ছন্দের পাশাপাশি ট্র্যাকে ফিরেছেন ভিনিসিয়স জুনিয়র। গত মরশুমের পর এদিন চেনা ছন্দে দেখা গেল ব্রাজিলিয়ান তারকাকে। সঙ্গে ছিল ফরাসি তারকার ঝলক। এক কথায়, দাপুটে জয় পেল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে অভিয়েডোর বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল স্প্যানিশ জায়ান্টরা।
গোটা ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি রিয়াল। প্রায় আধ ডজন গোলের বেশি ব্যবধানে জিততে পারতেন জাবি আলোনসো। তবে আক্রমণ তৈরি করলেও বেশি গোল করতে ব্যর্থ রিয়াল। প্রথমার্ধের ৩৭ মিনিটের মাথায় আর্দা গুলেরের থ্রু বল রিসিভ করা মাত্রই ফিরে শট নেন এমবাপে। এই শটের কোনো জবাব ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ কমায়নি রিয়াল। আবার মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকের চেষ্টা চালায় অভিয়েডো। একটি বল পোস্টে লেগে চলে যায়। এছাড়াও কিছু সেভ দেয় রিয়ালের গোলরক্ষক কোরতুয়া। রদ্রিগোর বদলে মাঠে আসেন ভিনি। মাঠে নামার পর থেকেই চেনা ভিনিকে দেখতে পায় রিয়াল সমর্থকরা। একের পর এক আক্রমণ সানাতে থাকে মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটের মাথায় জায়গা থাকলেও শট না করে ফরাসি স্ট্রাইকারের উদ্দেশ্যে ঠিকানা লেখা পাস বাড়িয়ে দেন ভিনি। বলটি রিসিভ না করেই গোলরক্ষকের বাঁদিক থেকে জালে জড়িয়ে দেন এমবাপে। এরপর সংযুক্তি সময়ে একটি বল পান ব্রাজিলিয়ান উইঙ্গার। তখন আর বিকল্প না খুঁজে নিজের দক্ষতায় ডিফেন্ডারদের ভেল্কি দিয়ে অনবদ্য একটি গোল করেন ভিনি জুনিয়র।
বর্তমানে দুই ম্যাচে ২টি জয়ের দৌলতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। তাদের ওপরে বার্সেলোনা। শীর্ষ স্থানে ভিলারিয়াল। গোল ব্যবধানের জেরেই শীর্ষ স্থানে ভিলারিয়াল। তাই তৃতীয় ম্যাচে আরও বেশি গোলের আশায় থাকবে মাদ্রিদ।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের