নিজস্ব প্রতিনিধি , বার্সেলোনা - প্রাক মরশুম প্রস্তুতি পর্বে ৪ ম্যাচে ২০ গোল। সেই দলের জয় নিয়ে সংশয় না থাকাই স্বাভাবিক। যেখানে বিপক্ষ দল মালোরকা। জয় দিয়েই নতুন মরশুমের শুরু করল বার্সেলোনা। ৩-০ গোলে ৯ জনের মালোরকার বিরুদ্ধে জয় ছিনিয়ে বিতর্কে জড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রেফারির সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলেছে বিপক্ষ দল।
ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩৯ মিনিটের মাথায় বিপক্ষ দলের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। ম্যাচের ৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ২৩ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তোরেস। এই গোল নিয়ে শুরু হয় বিতর্ক।
ইয়ামালের শট আটকাতে গিয়ে মাথায় চোট পেয়ে বক্সের মধ্যে পড়ে যান মায়োরকার অধিনায়ক আন্তোনিয়ো রাইলো। যন্ত্রণায় তিনি ছটফট করলেও খেলা থামাননি রেফারি। ফিরতি বলে শট নিয়ে গোল করেন তোরেস। এরপরই রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন মায়োরকার মিডফিল্ডার মানু মোরলানেস। সম্ভাব্য কারণে হলুদ কার্ড দেখেন। এর ঠিক ১০ মিনিট পরেই ইয়ামালকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোরলানেসকে।
প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়াকে ফাউল করেন স্ট্রাইকার ভেদাত মুরিকি। এরপর রেফারি তাকে প্রথম হলুদ কার্ড দেখান। পরে ভিএআরে সমস্ত ব্যাপার খতিয়ে দেখার পর লাল কার্ড দেখান। ১১ থেকে ৯ জনে নেমে আসে মালোরকা।
এরপর জেদের বশে ফুটবল খেলতে শুরু করে মালোরকা। তবুও তৃতীয় গোলের জন্য সংযুক্তি সময়ের অপেক্ষা করতে হয় বার্সাকে। মাঝে বেশকিছু সহজ সুযোগ নষ্ট করেছে বার্সেলোনা। সংযুক্তি সময় শেষ গোলটি করেন লেমিন ইয়ামাল।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের