নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কাজ করে যাও , ফলের আশা করোনা। মহম্মদ শামির ক্ষেত্রে অনেকটাই এই উক্তিটি প্রযোজ্য। ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে নিজের সেরাটা দিয়েই চলেছেন। রঞ্জিতে অনবদ্য প্রদর্শন করেছেন। তবুও অজিৎ আগরকরদের মনে জায়গা করতে পারছেন না। তবে শামি আগেই জানিয়েছিলেন যাই হোক না কেন নিজের কাজ করে যাবেন। এবার ফের জাতীয় দলে ফেরার আশায় নির্বাচকদের বার্তা দিলেন ভারতীয় পেসার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি বলেন , "আমি এটা সবসময় বলি, তুমি যাই করো, যে খেলাই খেলো, যদি তোমার মধ্যে প্রতিভা থাকে, তাহলে সেটাকে নষ্ট করো না। যদি তোমার সামর্থ্য থাকে, তাহলে নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করো।" এরপরই নিজের প্রসঙ্গে চলে আসেন শামি। ভারতীয় পেসার বলেন, "নিজের দেশের প্রতিনিধিত্ব করার প্রশ্ন আসলে সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত নিংড়ে দিতে চাই।"
তিনটে বিশ্বকাপ মিলিয়ে ১৮ ম্যাচে ৫৫ উইকেট রয়েছে শামির। সবমিলিয়ে অন্তত ২০ উইকেট নিয়েছেন, এমন বোলারদের মধ্যে স্ট্রাইক রেটের বিচারে তাঁর ধারেকাছে নেই কেউ। শেষ বিশ্বকাপে দেশের মাটিতে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ শিকারী। মিস্টার আইসিসি তকমাও পেয়েছেন তিনি। সেই শামির একটি আইপিএল মরশুম দেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে তাকে। অজিত আগরকররা নাকি কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি।এমনও অভিযোগ তুলেছিলেন ভারতীয় পেসার। এবার দেখার বিষয় আইপিএলের পর ভারতের ওয়ান ডে সিরিজে তার জায়গা হয় কিনা।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের