নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এই কর্মসূচি করেন তিনি। ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। মিছিলে যোগ দেন কাজরী বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকারা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা জানেন এচা রোজার মাস চলছে। তাই আমরা আজানের আগে মিটিং শেষ করতে চাই। কেন্দ্রের গাফিলতিতে জ্বালানি সঙ্কট। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না। মানুষ অ্যাপ্লাই করেছে পাচ্ছে না। মানুষ গ্যাস পাচ্ছে না। একবারও ভাবলেন না। নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় নিচ্ছেন? গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। বিজেপি তোমার ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই। ওই ক্যাশ গ্যাসে দিন।“
তিনি আরও বলেন, “আমরা প্রথম দিনই এর প্রতিবাদ করেছি। আমি সমস্ত কোম্পানির সঙ্গে মিটিং করে জেনেছি, গ্যাসের মোটেই সঙ্কট নেই। আমরা বলেছি, সার্ভার ওপেন করুন। নোটবন্দিতে লাইন, এসআইআরে লাইন, গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবে মানুষ। বিনাশকালে বুদ্ধিনাশ। আমাদর পরিযায়ী শ্রমিকরা যেতে চায় না। তারা মেধাবী তাই পায়ে ধরে নিয়ে যান। আজ মিছিলে প্রমাণ হয়ে গিয়েছে, যতই করো হামলা। জিতবে কিন্তু বাংলা। বাংলার মানুষ শান্তিতে থাকুক। বাংলার ভোটটা শান্তিপূর্ণ ভাবে করে দিন। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এর পরে দিল্লিটা আমরা বুঝে নেবো। বিশ্বাস রাখুন ভরসা, ভরসা রাখুন, মানুষের স্কিম আরও বাড়বে।“
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের