নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নির্বাচনের আবহে উত্তপ্ত ক্যানিং। রাতের অন্ধকারে রাস্তার মাঝেই তৃণমূল কর্মীর উপর হামলা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এক তৃণমূল সমর্থককে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
আহত তৃণমূল কর্মীর নাম মোজাম্মেল শেখ। তিনি ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের কচুয়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি কর্মী বৈঠকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই কিছু দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত তৃণমূল কর্মীর দাবি, ' আমি এক কর্মী সভায় যাচ্ছিলাম সেই সময় আচমকাই ৫-৬ জন মিলে হামলা চালায় আমার ওপর। রড দিয়ে বেধড়ক মারধর করে। যারা ছিল তাদের মধ্যে ৩ জনকে চিনি আমি।'
আচমকাই হামলা চালানোর নেপথ্যে কারণ হিসেবে আহত তৃণমূল কর্মী বলেন, ' পারিবারিক বিবাদ চলছিল বেশ কয়েকদিন ধরে সেই কারণেই মারধর করেছে। ওরা সম্পর্কে আমার মামাতো ভাই হয়।' ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে। হামলার পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের