নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউডে পাপারাজ্জিদের সঙ্গে তারকাদের সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি সেই তালিকায় যোগ হল অভিনেত্রী মৌনী রায়ের নাম। সাধারণত আলোকচিত্রীদের অনুরোধ রাখতেই দেখা যায় তাকে। হাসিমুখে ছবি তোলেন, হাত নেড়েও শুভেচ্ছা জানান। কিন্তু মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় একেবারেই অন্য মেজাজে দেখা গেল অভিনেত্রীকে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

বন্ধু অর্জুন বিজলানি ও অনুষা দাণ্ডেকারের সঙ্গে একটি রেস্তরাঁয় নৈশভোজ সেরে বের হচ্ছিলেন মৌনী। বাইরে এসে অনুষার সঙ্গে উষ্ণ আলিঙ্গনের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভিড় করেন পাপারাজ্জিরা। একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ এবং লাগাতার ছবি তোলার কারণে স্পষ্ট অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। প্রথমে শান্তভাবেই ছবি না তোলার অনুরোধ করেন তিনি, কিন্তু সেই অনুরোধে বিশেষ গুরুত্ব দেননি আলোকচিত্রীরা।
এরপর পরিস্থিতি বদলে যায়। বারবার নিষেধ করার পরও ছবি তোলা বন্ধ না হওয়ায় বিরক্ত হয়ে পড়েন মৌনী। পাপারাজ্জিদের দিকে আঙুল তুলে দৃঢ় কণ্ঠে 'বন্ধ করুন' বলে সতর্ক করেন তিনি। মুখের অভিব্যক্তিতেও ফুটে ওঠে বিরক্তি। অনেকের মতে, ব্যক্তিগত মুহূর্তে অতিরিক্ত ভিড় এবং লাগাতার ছবি তোলাই তার ক্ষোভের মূল কারণ।

ঘটনা সেখানেই শেষ হয়নি। গাড়িতে ওঠার পরও কয়েকজন আলোকচিত্রী ছবি তুলতে থাকেন। তখনও একাধিকবার তাদের থামতে বলেন মৌনী। এমনকি গাড়ির ভিতরে মাথায় হাত দিয়ে বসে থাকতেও দেখা যায় অভিনেত্রীকে। কিছুক্ষণ পর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান তিনি। এই ভিডিও সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। কেউ মৌনীর ব্যক্তিগত পরিসরের দাবিকে সমর্থন করেছেন, আবার কেউ পাপারাজ্জিদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের