নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের আইনি বিপাকে আর.জি.কর নির্যাতিতার বাবা - মা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলার জল গড়াল এবার আদালতে। আগামী ১১ সেপ্টেম্বর তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আর.জি.কর ঘটনার এক বছর পার। বিচারের দাবিতে এখনও সরব নির্যাতিতার বাবা - মা। ঘটনার শুরু থেকেই শাসক দলকে কাঠগোড়ায় তুলেছে অভয়ার বাবা - মা। তবে সম্প্রতি আদালতের নির্দেশে এই মামলা সিবিআইয়ের হাতে গেলে অভয়ার বাবা সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, সিবিআইকে রাজ্য সরকার ঘুষ দিয়েছে। এখানেই থেমে থাকেননি তারা সরাসরি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নিশানা করে অভয়ার বাবা বলেন, কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্ত ‘সেটল’ করেছেন। তার এই মন্তব্যের পরেই কুণাল ঘোষ অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
সেই প্রেক্ষিতে এবার ব্যাঙ্কশাল আদালতে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে অভয়ার বাবাকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে। অথবা, নির্যাতিতার বাবাকে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করতে হবে।
উল্লেখ্য, এর আগে কুণাল ঘোষের আইনজীবীর পক্ষ থেকে অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠানো হয় যেখানে বলা হয়, চারদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে এহেন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই মামলার ভিত্তিতেই এবার আদালত অভয়ার বাবার জবাব তলব করল।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের