নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বেড়েছে শান্তিপুরে। ভগবান রাম ও হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে নতুন করে বিতর্কে গায়ক কবীর সুমন। তার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর, সম্প্রতি সামাজিক মাধ্যমে ভগবান রাম এবং হিন্দু সমাজ নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে কবীর সুমনের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভ ছড়ায় বিজেপি মহলে। আর তাই এবার কবীর সুমনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলো গেরুয়া শিবির। রবিবার বিজেপির শান্তিপুর সংগঠনের পক্ষ থেকে থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
শান্তিপুর বিজেপি সংগঠনের সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, ' তৃণমূল নেতা ও গায়ক কবীর সুমন সম্প্রতি ভগবান রামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। রাম খচ্চর, রাম শয়তান ইত্যাদি বলে। তাই হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য আজ ওনার নামে অভিযোগ জানিয়েছি। এই কবীর সুমন যদিও অন্য কোন ধর্ম নিয়ে কিছু বলতো তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতো।'
বিজেপি নেতা আরও বলেন, ' একাধিকবার উনি অনেক মহিলাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। কিন্তু পুলিশ উনার বিরুদ্ধে কোনরকম কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ কবীর সুমনকে অবিলম্বে গ্রেফতার করা হোক।' বিজেপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এই শান্তিপুর কৃত্তিবাসের ভূমি। এখান থেকে রামায়ণের সূচনা। এই শান্তিপুরে যদি কবীর সুমন আসেন ওনার পা ভেঙে রেখে দেবো।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা