নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিজেপি নেতা রাকেশ সিংয়ের। ফের আইনের জালে এই বিজেপি নেতা। সম্পত্তি দখল এবং মারধরের অভিযোগে সোমবার সন্ধ্যায় কসবা থানার পুলিশ গ্রেফতার করে রাকেশ সিংকে। তবে এবার শুধু তাকে এক নয় এবার পুলিশের জালে তার ছেলে শিবমও।
সূত্রের খবর, কসবায় একটি ফ্ল্যাট দখল করার চেষ্টা করে বিজেপি নেতা রাকেশ সিং। এমনকি, সেই ফ্ল্যাটের মালিককে ধরে মারধরের অভিযোগও উঠে বিজেপি নেতার বিরুদ্ধে। সেই ফ্ল্যাটের মালিক কসবা থানায় অভিযোগ দায়ের করে রাকেশ সিং ও তার ছেলে শিবমের বিরুদ্ধে। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় বাবা - ছেলেকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ।
উল্লেখ, এর আগেও রাকেশ সিংয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুর, কংগ্রেস নেতাদের ছবি এবং দলীয় পতাকা পোড়ানোর ঘটনাতেও তার নাম জড়ায়। ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর লালবাজার তদন্ত শুরু করে। সে সময় রাকেশ সিং পলাতক ছিলেন, তবে তার ছেলে শিবমকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। পরে যদিও পুলিশের জালে ধরা পড়ে বিজেপি নেতা।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের