নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাত তখন গভীর।অধিকাংশ মানুষ ঘুমের দেশে পাড়ি দিয়েছেন।সেই সময়ই নদীয়ার কৃষ্ণনগর রেলস্টেশনে শুরু হয় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি।একের পর এক দোকান ও স্টল সরিয়ে দেওয়ার কাজে নামে প্রশাসন।ভোরের আলো ফোটার আগেই বদলে যায় স্টেশনের চেনা ছবি।আর সেই ছবির সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগতে থাকেন বহু হকার।
সূত্রের খবর,মঙ্গলবার মধ্যরাতে কৃষ্ণনগর রেলস্টেশনে প্রশাসন হকার উচ্ছেদ অভিযান শুরু করে।পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে একের পর এক দোকান ও স্টল সরিয়ে দেওয়া হয়।ভোররাত পর্যন্ত চলে উচ্ছেদকার্য।স্টেশন চত্বরকে হকারমুক্ত করতেই এই অভিযান বলে জানা গিয়েছে।প্রশাসনের তরফে আইনশৃঙ্খলা বজায় রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়।তবে অভিযানের জেরে বহু হকারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ।নতুন সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন হকাররা।তাদের দাবি,দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে ব্যবসা করে সংসার চালিয়ে আসছিলেন তারা।হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানো হলেও পুনর্বাসন নিয়ে কোনও স্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি।ফলে পরিবারের ভরণপোষণ কীভাবে হবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।
হকারদের বক্তব্য,'প্রশাসনের উচিত ছিল প্রথমে বিকল্প জায়গার ব্যবস্থা করা।পুনর্বাসনের সুযোগ না দিয়েই উচ্ছেদ করা হয়েছে।হাতে পর্যাপ্ত সময়ও দেওয়া হয়নি।রাতারাতি ব্যবসার সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিতে বাধ্য হয়েছি আমরা'।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
দেহ দাহের রাতে আসলে কি ঘটেছিল সেটাই জানতে চাইছে সিবিআই
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...