নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন সম্পূর্ণ নির্বিঘ্নে মিটেছে। আগামী ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে নদীয়া শহর বেশ কয়েকটি জেলায়। নির্বাচনে বাকি হাতেগোনা আর মাত্র পাঁচ দিন যে কারণে সময় নষ্ট করতে চাইছে না কোন রাজনৈতিক দলের প্রার্থীরা। শুক্রবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সাধন ঘোষ নির্বাচনী প্রচার করেন। তার প্রতিপক্ষ উজ্জ্বল বিশ্বাস। প্রচারকে ঘিরে তুঙ্গে রাজ্য-রাজনীতি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধন ঘোষ শেষ মুহূর্তের প্রচার করেন। কৃষ্ণনগর রোড স্টেশন হেলিপ্যাড থেকে প্রচার শুরু হয় দেপাড়া পঞ্চায়েত এলাকা পর্যন্ত অভিযান চালান বিজেপি প্রার্থী। তার প্রতিপক্ষ উজ্জ্বল বিশ্বাস। বিজেপি প্রার্থী সাধন ঘোষ নির্বাচনী প্রচারে বেরিয়ে জানান মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে চাইছে। ৫০ হাজার ভোটেরও বেশি ব্যবধানে বিজেপি এই আসন জিতবে। আমরা শুধুমাত্র ভোট প্রচার করছি না নির্বাচনের দিন মানুষ যাতে সুষ্ঠু নির্ভীক ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে তাদের বার্তা তুলে ধরতে আজকের এই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা সবসময় সাধারণ মানুষের পাশে ছিল আছে আগামী দিনেও থাকবে।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপির মনোনীত প্রার্থী সাধন ঘোষ জানান, সাধারণ মানুষ ভেবেই নিয়েছেন এবারের ভোট ভারতীয় জনতা পার্টিকেই দেবেন তাদের এই ভাবনা চিন্তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। কোনরকম নির্বাচনী প্রচার করছি না।এমনিতেই ৫০ হাজার ভোটে এগিয়ে আছি। আমরা সাধারণ মানুষের সুখ দুঃখের সব সময় পাশে রয়েছি। বিরোধী দল হিসেবে সব সময় মানুষের পাশে থেকেছি আমরা কোন টাকার লোভে কাজ করি না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গড়বে সেটা শুধুই সময়ের অপেক্ষা।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা