নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - আগামী ১৪ই অক্টোবর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ। যেখানে মুখোমুখি হবে ভারত ও বেঙ্গালুরু। তবে হঠাৎই সেই ম্যাচের ঠিকানা বদলে গেছে। এর আগে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ সরে গেছিল বেঙ্গালুরু থেকে। এবার ফুটবলেও একই চিত্র।
গোয়ার ফতোরদাহর জহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। কর্নাটক রাজ্য ফুটবল সংস্থার সভাপতি এনএ হ্যারিস বলেছেন, মাঠ না পাওয়ার ফলেই মূলত ম্যাচটি স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেছেন, "কান্তিরাভা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স-সহ সব ধরনের খেলাধুলো হয়। ফুটবল ম্যাচ আয়োজন করতে হলে মাঠ তৈরি করতে আমাদের অনেকটাই সময় লাগে। হঠাৎ করেই ম্যাচটা আমাদের দেওয়া হয়। অন্য জায়গায় ম্যাচ সরে যাওয়ায় আমরা ব্যথিত। তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই।”
পাশাপাশি হ্যারিস এও নিশ্চিত করেছেন, দ্রুতই বেঙ্গালুরুতে শুধু ফুটবলের জন্য একটি স্টেডিয়াম তৈরি করা হবে। অক্টোবরে দু’বার সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত। ৯ই অক্টোবর কালাংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে হবে অ্যাওয়ে ম্যাচ।বৃহস্পতিবার ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এশিয়ান কাপের কোয়ালিফায়ারের দ্বিতীয় পর্বের ম্যাচের জন্য দুই দলই একসঙ্গে গোয়ায় আসবে। আগামী ১৪ই অক্টোবর সেখানেই হবে পরের ম্যাচ।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...