69afd9caefc98_gyanesh kumar
মার্চ ১০, ২০২৬ দুপুর ০২:১৪ IST

কোনরকম উস্কানি বরদাস্ত করবে না কমিশন , বঙ্গে নির্বাচন প্রক্রিয়া নিয়ে চরম হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, রাজ্যে অবাধ, সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন করানোই কমিশনের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, কোনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার বলেন, ' পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। কোনও উসকানি বরদাস্ত নয়।' মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, ' ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিকদের একমাত্র কমিশনের নির্দেশমতো কাজ করতে হবে। কোনও রাজনৈতিক দল কিংবা নেতার নির্দেশে কাজ করলে ওই আধিকারিকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে বলেও ইঙ্গিত দেন কমিশনের শীর্ষ কর্তা। অতীতের বহু নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তি, বোমাবাজি থেকে শুরু করে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরও কড়া নিরাপত্তা ও নজরদারির প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সুকান্তের পর এবার আফরিন , প্রচারের মাঝেই প্রসেনজিতের বাড়িতে সিপিএম প্রার্থী
এপ্রিল ২৪, ২০২৬

সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে গণতন্ত্র শক্তিশালী হয় , উচ্চ ভোটদানের হারে খুশি শীর্ষ আদালত
এপ্রিল ২৪, ২০২৬

কমিশনের প্রশংসায় পঞ্চমুখ শীর্ষ আদালত

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্মবিশ্বাসী অমিত শাহ
এপ্রিল ২৪, ২০২৬

৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের

প্রচারের আগে গঙ্গায় নৌকাবিহার মোদির , করলেন মাঝিদের সঙ্গে আলাপচারিতা
এপ্রিল ২৪, ২০২৬

প্রচারের আগে খোশ মেজাজে মোদি

সপ্তাহ ঘুরলে দ্বিতীয় দফার নির্বাচন , বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুজিত বনাম রণজিৎ
এপ্রিল ২৩, ২০২৬

বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে

অশান্তির মাঝেও শান্তিপূর্ণ ভোট , জ্ঞানেশ কুমারের মুখে সিইওর প্রশংসা
এপ্রিল ২৩, ২০২৬

প্রথম দফা নির্বাচনে সন্তুষ্ট জ্ঞানেশ কুমার

ভোটে কড়া নজর কমিশনের , পরিস্থিতি জানতে সিইওকে ঘনঘন ফোন জ্ঞানেশ কুমারের
এপ্রিল ২৩, ২০২৬

সারাদিনে প্রায় ২ বার ফোন সিইওকে ফোন করেছেন জ্ঞানেশ কুমার

হাওয়া গরম করতে এসেছিল, ভোটের দিনে মোদির প্রচারকে কটাক্ষ মমতার
এপ্রিল ২৩, ২০২৬

প্রথম দফা ভোটের দিন রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেন নরেন্দ্র মোদি

অসম - পুদুচেরিকে টপকে রেকর্ড বাংলার , ৫ টা পর্যন্ত ভোট ৯০%
এপ্রিল ২৩, ২০২৬

জেলার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ

ভোটে বেনজির সাড়া , উচ্চ ভোটদানে নজর কাড়ল বাংলা
এপ্রিল ২৩, ২০২৬

বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ

ভোটের শেষ লগ্নে সতর্ক কমিশন , তিন জেলায় দুষ্কৃতী সক্রিয় হওয়ার ইঙ্গিত
এপ্রিল ২৩, ২০২৬

বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা

ভোটে জোর গতি, দুপুর ১টা পর্যন্ত ৬২.১৮ শতাংশ
এপ্রিল ২৩, ২০২৬

সকাল থেকে বুথমুখী মানুষের ঢল ক্রমেই বাড়ছে

ভোটের দৌড়ে এগিয়ে বাংলা , ১১ টা পর্যন্ত তামিলনাড়ুকে টপকাল অংশগ্রহণের হারে
এপ্রিল ২৩, ২০২৬

১১ টা পর্যন্ত ৪১ শতাংশ ভোটের হার

ভোটের সকালে রাজ্যের একাধিক জায়গায় ইভিএম বিভ্রাট , পাল্টা সাফাই সিইওর
এপ্রিল ২৩, ২০২৬

নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার বার্তা সিইও মনোজ কুমার আগারওয়ালের

প্রথম দফায় জোর ভোটের গতি , সকালেই ১৯% পোলিং পার
এপ্রিল ২৩, ২০২৬

ভোটের হারে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর

TV 19 Network NEWS FEED

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্জে শিশু মৃত্যুকে ঘিরে তুলকালাম

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্...

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্...

সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্মবিশ্বাসী অমিত শাহ

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্ম...

৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন , সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন ,...

নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কার বিজেপি প্রার্থী অনিন্দ্য ব্যানার্জীর

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কা...

বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ