নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতার অলিন্দ থেকে সাধারণ মানুষের সারিতে। কোনও ভিআইপি সুবিধা নয়, কোনও বিশেষ আয়োজনও নয়। লাইনে দাঁড়িয়ে টোকেন কেটে মাত্র ৫ টাকায় মধ্যাহ্নভোজ সারলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। রবিবারের দুপুরে মা আহারের স্টলে তার এই সহজ-সরল উপস্থিতি মুহূর্তের মধ্যে নজর কেড়েছে সাধারণ মানুষের।
রবিবার একটি রক্তদান শিবিরে যোগ দিতে গিয়েছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা সদ্য শপথ নেওয়া রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। অনুষ্ঠান শেষে ফেরার পথে জেমস লং সরণীতে ‘মা আহারের' একটি স্টল দেখে গাড়ি থামান তিনি। তারপর আর পাঁচজনের মতো লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে বসেই দুপুরের খাবার খান।
মন্ত্রী হিসেবে কোনও বিশেষ প্রোটোকল বা আলাদা ব্যবস্থার দাবি করেননি তিনি। বরং সাধারণ মানুষের জন্য চালু থাকা এই প্রকল্পের খাবারের মান নিজেই যাচাই করতে চেয়েছিলেন। খাবার শেষে হাসিমুখে ইন্দ্রনীল জানান, রান্নার স্বাদ এবং গুণমান তাকে মুগ্ধ করেছে। তার কথায়, '৫ টাকার মাছভাতে যে চালটা দেওয়া হয়েছিল, বাড়িতে কিন্তু আমি সেটাই খাই।' পেশায় চিকিৎসক ইন্দ্রনীল খাঁ সম্প্রতি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এখনও তার দফতর বণ্টন হয়নি। কিন্তু দায়িত্ব পাওয়ার আগেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার এই ছবি রাজনৈতিক মহলের পাশাপাশি সামাজিক মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের