নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা সহ ১২ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণার পরই রাজনৈতিক উত্তাপ চরমে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যজুড়ে নতুন করে সরগরম রাজনীতি। সোমবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি , রাজ্যের একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে দিল্লিতে ১ লক্ষ কর্মী নিয়ে কমিশনের দফতর ঘেরাও হবে।
সূত্রের খবর, সোমবার কমিশনের পক্ষ থেকে রাজ্যে SIR এর দিনক্ষণ ঘোষণা করার পর থেকে বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে SIR নিয়ে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়। তিনি বলেন, ' মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে SIR নিয়ে যে ঘোষণা করা হয়েছে। তৃণমূল সর্বভারতীয় দলের পক্ষ থেকে সম্পূর্ণটা বিবেচনা করা হচ্ছে। যে রুটিনগুলি রয়েছে তা তৃণমূলের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হচ্ছে। নির্ভুল ভোটার তালিকার পক্ষপাতিত্ব আমরাও।'
কুণাল ঘোষ আরও বলেন, ' রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। একজন বৈধ ভোটার, নাগরিকের নাম বাদ গেলেই তীব্র প্রতিবাদ হবে। প্রয়োজনে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। ত্রুটিমুক্ত ভোটার তালিকা আমরাও চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এর প্রতিবাদ জানিয়ে ছিলেন।'
সাধারণ মানুষকে সতর্কবার্তা দিয়ে কুণাল ঘোষ বলেন, ' আমরা জানি সাধারণ মানুষ বিজেপির ওপর ক্ষুব্ধ। কিন্তু যদি কোথাও কোনো সমস্যা হয় আইন বহির্ভূত বিজেপির কোনো প্ররোচনায় পা দেবেন না। তৃণমূলের সর্বভারতীয় নেতারা সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর আস্থা রাখুন। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তৃণমূল কংগ্রেস পাশে আছে আপনাদের। আইনি ভাবে আমরা সবটা দেখছি।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের