নিজস্ব প্রতিনিধি , ঢাকা - মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে। এরপরই বিসিসিআইয়ের ওপর ক্ষোভ প্রকাশ করে ভারতে খেলতে না আসার বার্তা দিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে বিসিবি’র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশে কি আইপিএল সম্প্রচার বন্ধ হয়ে যাবে? এই নিয়ে মুখ খুললেন মহম্মদ ইউনূসের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা বলেন, "দুর্ভাগ্যজনক ভাবে খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। খেলাকে খেলার জায়গায় রাখা হয়নি। অন্যক্ষেত্র দেখি, দু’টি দেশের মধ্যে রাজনৈতিক ডামাডোল থাকলেও খেলাধূলার মাধ্যমে তা কমিয়ে আনা যায়। তবে এখানে দেখা গেল, পুরো উল্টো কাজটি করা হয়েছে।
রিজওয়ানা আরও বলেছেন, "বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে রাজনৈতিক যুক্তিতে তাকে নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হল। এতে বাংলাদেশের জনগণের মনে আঘাত লেগেছে। প্রতিক্রিয়া তৈরি হয়। সে রকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনি ভিত্তি ও প্রক্রিয়া আমরা যাচাই-বাছাই করছি। এরপর বাকি পদক্ষেপ নেব।"
মুস্তাফিজুরকে ছাঁটাই করা নিয়ে রিজওয়ানা প্রশ্ন তুলে বলেন, "কোন যুক্তিতে ওকে বাদ দেওয়া হল? খেলার দিক থেকে কোনো বিষয় হলে তাও মানিয়ে নেওয়া যায়। কিন্তু এই যুক্তি আমরা কোনও ভাবেই গ্রহণ করতে পারছি না। ফলে আমাদের প্রতিক্রিয়া দেখাতেই হবে। চুপ করে থাকার সময় চলে গেছে।"
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন