নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের শেষ দিনে তীব্র বিতর্ক। বিমানবন্দরে ভিভিআইপি জোনের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়া হয়। অথচ রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর কনভয়কে ছাড়পত্র দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন সুকান্ত মজুমদার।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সোমবার বিমানবন্দরে হাজির হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রোটোকল অনুযায়ী রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বোস। কনভয়ে ভিভিআইপি জোনে সুজিত বোসের গাড়ি ছেড়ে দিলেও সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়া হয়। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়ায় তাকে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে ঢুকতে হয়।
এই আচরণে ক্ষুব্ধ সুকান্ত মজুমদার কারণ জানতে চাইলে তাকে বলা হয় 'ম্যাডামের' নির্দেশে গাড়ি আটকে দেওয়া হয়েছে। যদিও এখানে ম্যাডাম বলতে জেলা আধিকারিকের কথা বলা হয়েছে। পরে বিমানবন্দরের বাইরে সুকান্ত মজুমদার বলেন, ' এখানকার পুলিশ প্রশাসন অগণতান্ত্রিকভাবে কাজ করছে। আমি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও ভেতরে ঢুকতে পারলাম না। অথচ রাজ্যের একজন মন্ত্রীর কনভয় ঢুকল। এটা বৈষম্যমূলক আচরণ।'
তিনি আরও বলেন, ' রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিং আছে যার জন্য ওনার গাড়ি ছেড়ে দেওয়া হল। কোন সাহসে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকায়। এই বিষয়টি আমি দিল্লি পর্যন্ত নিয়ে যাবো। দরকার পড়লে আদালতের দ্বারস্থ হব।'
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...