নিজস্ব প্রতিনিধি , ছত্তিশগড় - রাতারাতি ভাইরাল হয়ে সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ছত্তিশগড়ের মুদি দোকানি। ৯০ দিন পর একটি অব্যবহৃত সিম কিনেছিলেন একটি দোকান থেকে। ভাবতেও পারেননি সেই সিমটি ছিল ভারতীয় ব্যাটার রজত পাতিদারের। এই সিম বিভ্রাটের মাঝেই বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয় তার। সেই রাতের ফোন কলকে আশীর্বাদ হিসেবে মানছেন মুদি দোকানি মণীশ ও তার বন্ধু খেমরাজ।
সিম কিনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পরই তার ফোনে পাতিদারের ছবি দেখতে পায়। যদিও সবটাই মজার চলে নিয়েছিলেন। এরপরই বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স তাকে ফোন করতে থাকেন। তবে সবটাই মজা ভেবে এড়িয়ে গিয়েছিলেন। এরপর তাকে ফোন করে সিম কার্ড ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান ভারতীয় ব্যাটার। তবে তিনি দেননি। এরপর পুলিশের হস্তক্ষেপে সবকিছু পরিষ্কার হয়।
সেই রাতে বিরাটের সঙ্গে একবার কথা বলার ওই মুহূর্ত কিছুতেই ভুলতে পারছেন না মণীশ। বরং ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই মনে করছেন। এতদিন টিভিতে বসে বিরাট কোহলির খেলা দেখেছেন, সামনে থেকে না দেখলেও ফোনের ওই কন্ঠস্বর সকলের কাছেই স্বপ্নের মত। এমনই স্বপ্নপূরণ হয়েছে ওই মুদি দোকানির। পাশাপাশি বিরাট এবিডির সঙ্গে কথা হয়েছে খেমরাজের।
মণীশ বলেছেন, "আমি কোনও দিন স্বপ্নেও ভাবিনি যে, বিরাট কোহলির সঙ্গে কথা বলতে পারব। সেটাও আবার আমাদের গ্রামে বসে। ডিভিলিয়ার্স ফোন করে ইংরেজিতে কথা বলছিলেন। আমরা কিছুই বুঝিনি। কিন্তু দুই মুহূর্তই আমরা ভীষণভাবে উপভোগ করেছি।"
খেমরাজ বলেছেন, "মণীশ যখন কিছু বলতে পারছিল না তখন আমাকে ফোন ধরিয়ে দিয়েছিল। ওনারা জিজ্ঞাসা করছিলেন, কেন আমরা রজত পাতিদারের সিম ব্যবহার করছি। আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে নতুন সিম কিনেছি। এটা আমাদেরই নম্বর। তারা হয়তো বুঝতে পারেনি। এটাই স্বাভাবিক।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের