নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে রণংদেহি মেজাজে গেরুয়া শিবির। পুলিশি ভূমিকা নিয়ে সরব বিজেপি। আর এই অভিযোগের প্রেক্ষিতে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরে হাজির হল বিজেপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের বেছে বেছে পুরনো বা সাজানো মামলায় জড়িয়ে হেনস্থা করা হচ্ছে। এমনকি দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে গেলেও পুলিশ নানা অজুহাতে বাধা দিচ্ছে বলে দাবি করা হয়। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শাসক দলের অঙ্গুলিহেলনেই পুলিশ প্রশাসন কাজ করছে, যার ফলে বিঘ্নিত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ।
এদিন কোচবিহার পুলিশ সুপারের দফতরে পৌঁছে বিজেপির প্রতিনিধি দল একটি স্মারকলিপি জমা দেয়। বিজেপি নেতৃত্ব জানান, ' বিগত কিছুদিন ধরে আমাদের দিনহাটা, শীতলকুচি ও সিতাই অঞ্চলে বিজেপি কর্মীদের অকারণে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। এমনকি আমাদের কয়েকদিন আগে একটি সাধারণ কর্মসূচি ছিল পুলিশ তাতেও বাধা দিয়েছে। এই বিষয়ে আমরা এসপির সঙ্গে দেখা করতে এসেছিলাম। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের