নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের দিনেই প্রশাসনিক জটিলতায় ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল শান্তিনিকেতনে। প্রখ্যাত শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি ও তাঁর স্ত্রীর ভোট দিতে না পারার ঘটনা ঘিরে উঠেছিল একাধিক প্রশ্ন, যা শেষপর্যন্ত নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সমাধানের পথে এগোয়।
বোলপুরের একটি ভোটকেন্দ্রে এদিন ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা বসু। বৈধ নথি সঙ্গে থাকা সত্ত্বেও বুথের ভোটার তালিকায় তাদের নাম না থাকায় ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। অথচ এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ট্রাইবুনালের রায়ের ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। ঘটনার পরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
বৃদ্ধ দম্পতি আদালতের নির্দেশ দেখিয়েও ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। এরপর সিউড়ির জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি আনতে বলা হয়েছিল বলেও অভিযোগ। কিন্তু প্রবল গরমে সেই দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব হয়নি তাদের। ফলে ভোট না দিয়েই বাড়ি ফিরে যান তারা। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই দ্রুত নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় এবং জানানো হয়, তারা ভোট দিতে পারবেন।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...